রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল সাংবাদিকের মায়ের

রাজবাড়ীতে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পান্না চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা (৬৬) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত মোজাম্মেল হোসেন মিয়ার স্ত্রী। তিনি রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি, বালিয়াকান্দি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও বার্তা ২৪-এর জেলা প্রতিনিধি সোহেল মিয়ার মা। জানা গেছে, সকালে সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা তার নাতনি ও মেয়ে জামাইয়ের সঙ্গে বালিয়াকান্দি থেকে রাজবাড়ী কোর্টে একটি জরুরি কাজে যান। সেখান থেকে নাতনি ও মেয়ের জামাইকে বসিয়ে রেখে রিকশা নিয়ে রেলগেট সালমা হোটেলে সকালের নাস্তা করতে যাচ্ছিলেন। রিকশাটি পান্না চত্বর এলাকা পৌঁছালে ওড়না অসাবধানতাবশত রিকশার চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লেগে রাস্তায় পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।  স্থানীয়রা তার মোবাইল থেকে মেয়ের জামাই কাজী হুমায়ুন কবিরকে ফোন দিলে ঘটনাস্থলে পৌঁছান। তিনি শাশুড়িকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। রাজবাড়ী সদর

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল সাংবাদিকের মায়ের
রাজবাড়ীতে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পান্না চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা (৬৬) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত মোজাম্মেল হোসেন মিয়ার স্ত্রী। তিনি রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি, বালিয়াকান্দি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও বার্তা ২৪-এর জেলা প্রতিনিধি সোহেল মিয়ার মা। জানা গেছে, সকালে সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা তার নাতনি ও মেয়ে জামাইয়ের সঙ্গে বালিয়াকান্দি থেকে রাজবাড়ী কোর্টে একটি জরুরি কাজে যান। সেখান থেকে নাতনি ও মেয়ের জামাইকে বসিয়ে রেখে রিকশা নিয়ে রেলগেট সালমা হোটেলে সকালের নাস্তা করতে যাচ্ছিলেন। রিকশাটি পান্না চত্বর এলাকা পৌঁছালে ওড়না অসাবধানতাবশত রিকশার চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লেগে রাস্তায় পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।  স্থানীয়রা তার মোবাইল থেকে মেয়ের জামাই কাজী হুমায়ুন কবিরকে ফোন দিলে ঘটনাস্থলে পৌঁছান। তিনি শাশুড়িকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক বেলায়েত হোসেন বলেন, বৃদ্ধা নারীকে মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়েছে। রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে। রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, মরদেহের সুরতহাল শেষে পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত বৃদ্ধার ছেলে বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow