রিকশার পাশেই পড়ে ছিল চালকের রক্তাক্ত মরদেহ
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে ব্যাটারিচালিত রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলা হাসপাতালের বিপরীতে মুরাদপুর ইউনিয়নের মুন্সিবাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিকশাচালকের নাম মোহাম্মদ জোবায়ের হোসেন। তিনি সীতাকুণ্ড পৌরসভাধীন মৌলভীপাড়া এলাকার নেছার আহমদের ছেলে।
সীতাকুণ্ড পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শহীদ উল্লাহ ভূঁইয়া বলেন, জোবায়ের হোসেন বিএনপির কর্মী ছিলেন। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মাহিনুল ইসলাম বলেন, রক্তাক্ত মরদেহ পড়ে আছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ যেখানে পড়ে আছে তার পাশেই তার রিকশাটি ছিল। তদন্ত করে প্রকৃত ঘটনা উন্মোচন করা হবে।