রিটার্নিং কর্মকর্তা পর্যন্ত পৌঁছেছে পৌনে ৫ লাখ পোস্টাল ব্যালট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রবাসী ভোটার এবং ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের কাছে ৪ লাখ ৭০ হাজার ২০২টি পোস্টাল ব্যালট পৌঁছেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন–বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানিয়েছে, বিভিন্ন দেশ থেকে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে। প্রবাসীরা এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩টি ব্যালট গ্রহণ করেছেন। এরমধ্যে ৪ লাখ ৯৪ হাজার ১২৫ জন প্রবাসী ভোট দিয়েছেন, এবং ৪ লাখ ৬৮ হাজার ৯১টি ব্যালট দেশে ফেরত পাঠিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা এই ব্যালটের মধ্যে ২ লাখ ২৫ হাজার ১৬৮টি গ্রহণ করেছেন। দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের জন্য মোট ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮১ হাজার ৭টি ব্যালট গ্রহণ করেছেন ভোটাররা। ভোট দিয়েছেন ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন, এবং পোস্ট অফিসে জমা দিয়েছেন ২ লাখ ৭৬ হাজার ২৭২টি ব্যালট। রিটার্নিং কর্মকর্তারা এর মধ্যে ৮৩ হাজার ৯৪২টি ব্যালট গ্রহণ করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিন

রিটার্নিং কর্মকর্তা পর্যন্ত পৌঁছেছে পৌনে ৫ লাখ পোস্টাল ব্যালট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রবাসী ভোটার এবং ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের কাছে ৪ লাখ ৭০ হাজার ২০২টি পোস্টাল ব্যালট পৌঁছেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন–বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানিয়েছে, বিভিন্ন দেশ থেকে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে। প্রবাসীরা এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩টি ব্যালট গ্রহণ করেছেন। এরমধ্যে ৪ লাখ ৯৪ হাজার ১২৫ জন প্রবাসী ভোট দিয়েছেন, এবং ৪ লাখ ৬৮ হাজার ৯১টি ব্যালট দেশে ফেরত পাঠিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা এই ব্যালটের মধ্যে ২ লাখ ২৫ হাজার ১৬৮টি গ্রহণ করেছেন।

দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের জন্য মোট ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮১ হাজার ৭টি ব্যালট গ্রহণ করেছেন ভোটাররা। ভোট দিয়েছেন ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন, এবং পোস্ট অফিসে জমা দিয়েছেন ২ লাখ ৭৬ হাজার ২৭২টি ব্যালট। রিটার্নিং কর্মকর্তারা এর মধ্যে ৮৩ হাজার ৯৪২টি ব্যালট গ্রহণ করেছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow