রিয়াজুল জান্নাহ জিয়ারতের নতুন সময়সূচি ও নির্দেশিকা প্রকাশ

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) পবিত্র হজ মৌসুম উপলক্ষে মসজিদে নববীর পবিত্র রিয়াজুল জান্নাহ (আল-রওজা আল-শরিফা) জিয়ারতের নির্দিষ্ট সময়সূচি ও নিয়মাবলি ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ। দুই পবিত্র মসজিদের পরিচালনা সংক্রান্ত জেনারেল অথরিটি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, হাজিদের সুশৃঙ্খলভাবে জিয়ারতের সুযোগ দিতে প্রতিদিন নারী ও পুরুষদের জন্য পৃথক সময় নির্ধারণ করা হয়েছে। পুরুষ ও নারীদের জন্য আলাদা সময় নতুন সূচি অনুযায়ী, পুরুষদের জন্য প্রতিদিন রাত ২টা থেকে ফজর নামাজ পর্যন্ত এবং বেলা ১১টা ২০ মিনিট থেকে এশা নামাজ পর্যন্ত রওজা শরিফ জিয়ারতের সুযোগ থাকবে। অন্যদিকে নারীরা ফজর নামাজের পর থেকে বেলা ১১টা পর্যন্ত এবং এশা নামাজের পর থেকে রাত ২টা পর্যন্ত সেখানে প্রবেশের সুযোগ পাবেন। জুমার দিনের বিশেষ সূচি জুমার দিনের জন্য আলাদা সময়সূচি দেওয়া হয়েছে। এদিন পুরুষরা রাত ২টা থেকে ফজর পর্যন্ত এবং সকাল ৯টা থেকে এশা পর্যন্ত জিয়ারত করতে পারবেন। নারীদের জন্য জুমার দিনের সময় নির্ধারণ করা হয়েছে ফজর নামাজের পর থেকে সকাল ৯টা পর্যন্ত এবং এশা নামাজের পর থেকে রাত ২টা পর্যন্ত। সৌদি কর্তৃপক্ষ বিশেষভাবে জানি

রিয়াজুল জান্নাহ জিয়ারতের নতুন সময়সূচি ও নির্দেশিকা প্রকাশ

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) পবিত্র হজ মৌসুম উপলক্ষে মসজিদে নববীর পবিত্র রিয়াজুল জান্নাহ (আল-রওজা আল-শরিফা) জিয়ারতের নির্দিষ্ট সময়সূচি ও নিয়মাবলি ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ। দুই পবিত্র মসজিদের পরিচালনা সংক্রান্ত জেনারেল অথরিটি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, হাজিদের সুশৃঙ্খলভাবে জিয়ারতের সুযোগ দিতে প্রতিদিন নারী ও পুরুষদের জন্য পৃথক সময় নির্ধারণ করা হয়েছে।

পুরুষ ও নারীদের জন্য আলাদা সময়

নতুন সূচি অনুযায়ী, পুরুষদের জন্য প্রতিদিন রাত ২টা থেকে ফজর নামাজ পর্যন্ত এবং বেলা ১১টা ২০ মিনিট থেকে এশা নামাজ পর্যন্ত রওজা শরিফ জিয়ারতের সুযোগ থাকবে। অন্যদিকে নারীরা ফজর নামাজের পর থেকে বেলা ১১টা পর্যন্ত এবং এশা নামাজের পর থেকে রাত ২টা পর্যন্ত সেখানে প্রবেশের সুযোগ পাবেন।

জুমার দিনের বিশেষ সূচি

জুমার দিনের জন্য আলাদা সময়সূচি দেওয়া হয়েছে। এদিন পুরুষরা রাত ২টা থেকে ফজর পর্যন্ত এবং সকাল ৯টা থেকে এশা পর্যন্ত জিয়ারত করতে পারবেন। নারীদের জন্য জুমার দিনের সময় নির্ধারণ করা হয়েছে ফজর নামাজের পর থেকে সকাল ৯টা পর্যন্ত এবং এশা নামাজের পর থেকে রাত ২টা পর্যন্ত।

সৌদি কর্তৃপক্ষ বিশেষভাবে জানিয়েছে, রিয়াজুল জান্নাহ জিয়ারতের জন্য অবশ্যই আগে থেকে ‘নুসুক’ (Nusuk) অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্লট বা সময় বুকিং দিতে হবে। নির্ধারিত সময়ের বাইরে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। পবিত্র স্থানের মর্যাদা রক্ষা এবং শান্তিপূর্ণ জিয়ারত নিশ্চিত করতে হাজিদের নির্ধারিত সময় কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: সৌদি গেজেট

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow