রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা আরবেলোয়ার, ফিরতে পারেন মরিনহো
স্প্যানিশ জায়ান্ট রিয়াল প্রধান কোচ আলভারো আলবেলোয়া নিশ্চিত করেছেন যে, চলতি মৌসুম শেষেই তিনি ক্লাব ছাড়ছেন। একই সঙ্গে পরবর্তী কোচ হিসেবে হোসে মরিনহোর নাম সামনে এসেছে জোরালোভাবে। ৪৩ বছর বয়সী আরবেলোয়া জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ ‘বি’ দলের কোচের দায়িত্ব থেকে মূল দলে উন্নীত হন। তিনি সাবেক সতীর্থ জাবি আলোনসোর স্থলাভিষিক্ত হয়েছিলেন। তবে তার অধীনে মৌসুমটি কোনো শিরোপা ছাড়াই শেষ হতে যাচ্ছে। এই মৌসুমে বেনফিকার দায়িত্বে থাকা মরিনহো বর্তমানে রিয়াল মাদ্রিদের সঙ্গে চূড়ান্ত আলোচনায় রয়েছেন বলে জানা গেছে। এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন এই পর্তুগিজ কিংবদন্তি। শনিবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আরবেলোয়া জানান, তিনি মরিনহোর কোচিং স্টাফে যোগ দিচ্ছেন না। আরবেলোয়ার মতে, ‘মরিনহোর দারুণ একটি কোচিং টিম আছে। যদি তিনি মাদ্রিদে আসেন, তাহলে নিজের দল নিয়েই আসবেন। তার সঙ্গে আমার কাজ করার কোনো সম্ভাবনা নেই।’ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আরবেলোয়া বলেন, ‘সোমবার থেকে আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাববো।’ চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ লা লিগায় রানার্সআপ হিসেবে শেষ করতে যাচ্ছে। পাশাপাশ
স্প্যানিশ জায়ান্ট রিয়াল প্রধান কোচ আলভারো আলবেলোয়া নিশ্চিত করেছেন যে, চলতি মৌসুম শেষেই তিনি ক্লাব ছাড়ছেন। একই সঙ্গে পরবর্তী কোচ হিসেবে হোসে মরিনহোর নাম সামনে এসেছে জোরালোভাবে।
৪৩ বছর বয়সী আরবেলোয়া জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ ‘বি’ দলের কোচের দায়িত্ব থেকে মূল দলে উন্নীত হন। তিনি সাবেক সতীর্থ জাবি আলোনসোর স্থলাভিষিক্ত হয়েছিলেন। তবে তার অধীনে মৌসুমটি কোনো শিরোপা ছাড়াই শেষ হতে যাচ্ছে।
এই মৌসুমে বেনফিকার দায়িত্বে থাকা মরিনহো বর্তমানে রিয়াল মাদ্রিদের সঙ্গে চূড়ান্ত আলোচনায় রয়েছেন বলে জানা গেছে। এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন এই পর্তুগিজ কিংবদন্তি।
শনিবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আরবেলোয়া জানান, তিনি মরিনহোর কোচিং স্টাফে যোগ দিচ্ছেন না।
আরবেলোয়ার মতে, ‘মরিনহোর দারুণ একটি কোচিং টিম আছে। যদি তিনি মাদ্রিদে আসেন, তাহলে নিজের দল নিয়েই আসবেন। তার সঙ্গে আমার কাজ করার কোনো সম্ভাবনা নেই।’
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আরবেলোয়া বলেন, ‘সোমবার থেকে আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাববো।’
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ লা লিগায় রানার্সআপ হিসেবে শেষ করতে যাচ্ছে। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নেয় দলটি। টানা দ্বিতীয় মৌসুম বড় কোনো শিরোপা ছাড়াই শেষ করছে ক্লাবটি।
২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত রিয়ালের জার্সিতে খেলা আরবেলোয়া ক্লাবটির সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে আবেগঘন মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমি আশা করি এটা বিদায় নয়, বরং আবার দেখা হবে। রিয়াল মাদ্রিদকে আমি সবসময় নিজের ঘর মনে করেছি। বিভিন্ন ভূমিকায় আমি ২০ বছর এই ক্লাবের অংশ ছিলাম।’
আরবেলোয়া যোগ করেন, ‘এটি এই মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আমার শেষ ম্যাচ। তবে জীবনে এটাই শেষ ম্যাচ কি না, সেটা আমি জানি না।’
এমএমআর
What's Your Reaction?