রুশ সীমান্তের কাছে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানে সাইবার হামলা

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হেইলির বহনকারী রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) একটি বিমানে সাইবার হামলা হয়েছে। বিমানটি রাশিয়ার সীমান্তের কাছে উড়ছিল বলে জানা গেছে। সোমবার (২৫ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার এস্তোনিয়ায় ব্রিটিশ সেনাদের পরিদর্শন শেষে যুক্তরাজ্যে ফেরার পথে প্রতিরক্ষামন্ত্রীর বিমানে এ হামলা হয়। হামলার পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাইবার হামলার কারণে বিমানের জিপিএস ব্যবস্থা অচল হয়ে পড়ে। ফলে প্রায় তিন ঘণ্টার ফ্লাইটে পাইলটদের বিকল্প নেভিগেশন ব্যবস্থা ব্যবহার করতে হয়। এর আগে গত মাসে কৃষ্ণসাগরের ওপর একটি আরএএফ গোয়েন্দা বিমানকে দুটি রুশ যুদ্ধবিমান ‘বারবার ও বিপজ্জনকভাবে’ বাধা দেয়। যদিও ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। বিবিসি জানিয়েছে, জন হেইলিকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে বিমানটির গতিপথ বিমান অনুসরণকারী বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাচ্ছিল। এ বিষয়ে মন্তব্য জানতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রতিবেদন

রুশ সীমান্তের কাছে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানে সাইবার হামলা

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হেইলির বহনকারী রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) একটি বিমানে সাইবার হামলা হয়েছে। বিমানটি রাশিয়ার সীমান্তের কাছে উড়ছিল বলে জানা গেছে।

সোমবার (২৫ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার এস্তোনিয়ায় ব্রিটিশ সেনাদের পরিদর্শন শেষে যুক্তরাজ্যে ফেরার পথে প্রতিরক্ষামন্ত্রীর বিমানে এ হামলা হয়। হামলার পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাইবার হামলার কারণে বিমানের জিপিএস ব্যবস্থা অচল হয়ে পড়ে। ফলে প্রায় তিন ঘণ্টার ফ্লাইটে পাইলটদের বিকল্প নেভিগেশন ব্যবস্থা ব্যবহার করতে হয়।

এর আগে গত মাসে কৃষ্ণসাগরের ওপর একটি আরএএফ গোয়েন্দা বিমানকে দুটি রুশ যুদ্ধবিমান ‘বারবার ও বিপজ্জনকভাবে’ বাধা দেয়। যদিও ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

বিবিসি জানিয়েছে, জন হেইলিকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে বিমানটির গতিপথ বিমান অনুসরণকারী বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাচ্ছিল। এ বিষয়ে মন্তব্য জানতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এস্তোনিয়া সফরের সময় হেইলি রাশিয়ার সীমান্তসংলগ্ন এলাকায় ন্যাটোর সামরিক মহড়ায় অংশ নেওয়া ব্রিটিশ সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন।

এর আগেও ২০২৪ সালে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপসকে বহনকারী একটি আরএএফ বিমানের জিপিএস সংকেত রুশ ভূখণ্ডের কাছে উড়ার সময় বিঘ্নিত করা হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow