রুশ হামলায় ইউক্রেনে শিশুসহ একই পরিবারের নিহত ৫, গর্ভবতী মা আহত

রাশিয়ার ড্রোন হামলায় তিন শিশু ও তাদের পিতাসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে হওয়া ওই একই হামলায় আহত হয়েছেন তাদের গর্ভবতী মা। তিনি বেঁচে থাকলেও তার অবস্থা সংকটাপন্ন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, বোহোডুখিভ শহরের একটি সাধারণ ব্যক্তির বাড়িতে হামলা ঘটেছে। খারকিভ আঞ্চলিক প্রসিকিউটরের অফিস জানিয়েছে, বিস্ফোরণে পুরো বাড়িটি ধ্বংস হয়ে পরিবারের সদস্যরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। নিহতদের মধ্যে রয়েছেন দুই বছর বয়সী জমজ ছেলে সন্তান, এক বছর বয়সী মেয়ে এবং তাদের ৩৪ বছর বয়সী পিতা। এছাড়া হামলায় আহত অবস্থায় ৩৫ সপ্তাহ গর্ভবতী মা-কে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি বিস্ফোরণজনিত মস্তিষ্কে আঘাত, দগ্ধ এবং শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বোহোডুখিভের মেয়র ভলোদিমির বেলিয়ি ফেসবুকে জানিয়েছেন, শহরে তিন দিনের শোক পালন করা হবে। তিনি বলেন, আমরা আমাদের সবচেয়ে প্রিয়—আমাদের ভবিষ্যৎ হারিয়েছি। শিশুদের মা এখন হাসপাতালে জীবনযুদ্ধে লড়ছেন। কোনো শব্দ বা প্রার্থনা এই মায়ের দুঃখ দমাতে পারবে না। সূত্র :আল-জাজিরা কেএম

রুশ হামলায় ইউক্রেনে শিশুসহ একই পরিবারের নিহত ৫, গর্ভবতী মা আহত

রাশিয়ার ড্রোন হামলায় তিন শিশু ও তাদের পিতাসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে হওয়া ওই একই হামলায় আহত হয়েছেন তাদের গর্ভবতী মা। তিনি বেঁচে থাকলেও তার অবস্থা সংকটাপন্ন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, বোহোডুখিভ শহরের একটি সাধারণ ব্যক্তির বাড়িতে হামলা ঘটেছে। খারকিভ আঞ্চলিক প্রসিকিউটরের অফিস জানিয়েছে, বিস্ফোরণে পুরো বাড়িটি ধ্বংস হয়ে পরিবারের সদস্যরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে।

নিহতদের মধ্যে রয়েছেন দুই বছর বয়সী জমজ ছেলে সন্তান, এক বছর বয়সী মেয়ে এবং তাদের ৩৪ বছর বয়সী পিতা। এছাড়া হামলায় আহত অবস্থায় ৩৫ সপ্তাহ গর্ভবতী মা-কে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি বিস্ফোরণজনিত মস্তিষ্কে আঘাত, দগ্ধ এবং শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বোহোডুখিভের মেয়র ভলোদিমির বেলিয়ি ফেসবুকে জানিয়েছেন, শহরে তিন দিনের শোক পালন করা হবে। তিনি বলেন, আমরা আমাদের সবচেয়ে প্রিয়—আমাদের ভবিষ্যৎ হারিয়েছি। শিশুদের মা এখন হাসপাতালে জীবনযুদ্ধে লড়ছেন। কোনো শব্দ বা প্রার্থনা এই মায়ের দুঃখ দমাতে পারবে না।

সূত্র :আল-জাজিরা

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow