রুয়েটে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। দোয়া মাহফিলে মরহুমা খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করা হয়। একইসঙ্গে নবনির্বাচিত সরকার যেন দেশকে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে এবং সুশাসন প্রতিষ্ঠায় সফল হয়-সেই কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া রুয়েট পরিবারের সার্বিক কল্যাণ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। দোয়া শেষে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। 

রুয়েটে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

দোয়া মাহফিলে মরহুমা খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করা হয়। একইসঙ্গে নবনির্বাচিত সরকার যেন দেশকে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে এবং সুশাসন প্রতিষ্ঠায় সফল হয়-সেই কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া রুয়েট পরিবারের সার্বিক কল্যাণ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

দোয়া শেষে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow