রূপগঞ্জের ৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন
শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা, রাষ্ট্র পরিচালনা সম্পর্কে ধারণা এবং জাতীয় প্রতিষ্ঠান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন। মঙ্গলবার (০৭ জুলাই) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরিদর্শনে অংশগ্রহণ করেন। পরিদর্শনকালে শিক্ষার্থীরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সুযোগ পান। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাদের পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা ও সুশিক্ষায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি। এ কর্মসূচির সার্বিক সমন্বয় ও সহযোগিতা করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। শিক্ষার্থীদের জন্য এমন শিক্ষামূলক আয়োজন বাস্তবায়নে তার ভূমিকার প্রশংসা করেন সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকরা। শিক্ষার্থীরা জানান, জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এই অভিজ্ঞতা তাদের জীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা, রাষ্ট্র পরিচালনা সম্পর্কে ধারণা এবং জাতীয় প্রতিষ্ঠান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (০৭ জুলাই) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরিদর্শনে অংশগ্রহণ করেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সুযোগ পান। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাদের পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা ও সুশিক্ষায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এ কর্মসূচির সার্বিক সমন্বয় ও সহযোগিতা করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। শিক্ষার্থীদের জন্য এমন শিক্ষামূলক আয়োজন বাস্তবায়নে তার ভূমিকার প্রশংসা করেন সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকরা।
শিক্ষার্থীরা জানান, জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এই অভিজ্ঞতা তাদের জীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
What's Your Reaction?