রূপগঞ্জে কারখানায় ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির ঘটনায় লুট হওয়া মালামাল চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ জুন) মধ্যরাতে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকা থেকে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের আকবরশাহ থানার নিউ শহীদ লেন এলাকার শামসুল আলমের ছেলে মুরাদ ও বোয়ালমারী থানার সর্বাতুলি এলাকার নাসির মিয়ার ছেলে রাসেল (৩২)। গত ১২ জুন সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকার নিপুন সিনথেটিক লেদার ইন্ডাস্ট্রিজ ও এসডিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইউনিট কারখানায় ২০-২৫ জনের একদল ডাকাত নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে ভেতরে প্রবেশ করে সিকিউরিটি গার্ড মালেক, মোবাশ্বির ও হৃদয়কে অস্ত্র মুখে জিম্মি করে ফেলে। ডাকাতরা কারখানায় থাকা প্রিন্টিং মেশিন, কম্প্রেসার, রোলার, স্প্রেয়ার, ল্যাপটপ, নগদ টাকাসহ ৬৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কারখানার মালিক ইকবাল হায়দার চৌধুরী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। এরপরে রূপগঞ্জ থানা পুলিশ তদন্তের মাধ্যমে ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করে রোববার মধ্যরাতে চট্টগ্রা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির ঘটনায় লুট হওয়া মালামাল চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২১ জুন) মধ্যরাতে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকা থেকে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের আকবরশাহ থানার নিউ শহীদ লেন এলাকার শামসুল আলমের ছেলে মুরাদ ও বোয়ালমারী থানার সর্বাতুলি এলাকার নাসির মিয়ার ছেলে রাসেল (৩২)।
গত ১২ জুন সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকার নিপুন সিনথেটিক লেদার ইন্ডাস্ট্রিজ ও এসডিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইউনিট কারখানায় ২০-২৫ জনের একদল ডাকাত নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে ভেতরে প্রবেশ করে সিকিউরিটি গার্ড মালেক, মোবাশ্বির ও হৃদয়কে অস্ত্র মুখে জিম্মি করে ফেলে। ডাকাতরা কারখানায় থাকা প্রিন্টিং মেশিন, কম্প্রেসার, রোলার, স্প্রেয়ার, ল্যাপটপ, নগদ টাকাসহ ৬৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় কারখানার মালিক ইকবাল হায়দার চৌধুরী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। এরপরে রূপগঞ্জ থানা পুলিশ তদন্তের মাধ্যমে ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করে রোববার মধ্যরাতে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি হওয়া দুটি কম্প্রেসার ও দুটি মোটর উদ্ধার ও ওই দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, কিছুদিন আগে উপজেলার তারাবো পৌর এলাকায় ডিবি পুলিশ পরিচয় দুটি প্রিন্টিং কারখানায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় মেশিনারিজ লুটে নেওয়া হয়। এ ঘটনায় দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। এছাড়া ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নাজমুল হুদা/এনএইচআর/এমএস
What's Your Reaction?