রূপগঞ্জে বালু নদীর ওপর দ্রুত সেতু নির্মাণের দাবি এমপি দিপুর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীর ওপর দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি বলেন, সেতুটি নির্মাণ হলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতায়াত আরও সহজ হবে। এতে সময় বাঁচবে, যানজট কমবে এবং সবচেয়ে বেশি উপকৃত হবে রূপগঞ্জের সাধারণ মানুষ। এছাড়া সেতুটি নির্মাণে দীর্ঘদিনের দাবি রয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ দাবি তুলে ধরেন। নানা কারণে সেতু নির্মাণ প্রকল্পটি আজও আলোর মুখ দেখেনি জানিয়ে এই এমপি বলেন, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তীতে ২০০৩ সালে টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হলেও এখন পর্যন্ত মাত্র আটটি পিলার নির্মাণের পর প্রকল্পটি স্থবির হয়ে পড়ে আছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রকল্পটি পুনরায় চালু করে বাস্তবায়নের জোর দাবি জানান। এসএম/বিএ

রূপগঞ্জে বালু নদীর ওপর দ্রুত সেতু নির্মাণের দাবি এমপি দিপুর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীর ওপর দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

তিনি বলেন, সেতুটি নির্মাণ হলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতায়াত আরও সহজ হবে। এতে সময় বাঁচবে, যানজট কমবে এবং সবচেয়ে বেশি উপকৃত হবে রূপগঞ্জের সাধারণ মানুষ। এছাড়া সেতুটি নির্মাণে দীর্ঘদিনের দাবি রয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ দাবি তুলে ধরেন।

নানা কারণে সেতু নির্মাণ প্রকল্পটি আজও আলোর মুখ দেখেনি জানিয়ে এই এমপি বলেন, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তীতে ২০০৩ সালে টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হলেও এখন পর্যন্ত মাত্র আটটি পিলার নির্মাণের পর প্রকল্পটি স্থবির হয়ে পড়ে আছে।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রকল্পটি পুনরায় চালু করে বাস্তবায়নের জোর দাবি জানান।

এসএম/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow