রূপগঞ্জে বেসরকারি স্কুলে ভাঙচুর ও চুরি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অফিস কক্ষের তালা ও আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ নগদ ১ লাখ ২৭ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় অবস্থিত ব্রাইট শিশু কানন হাইস্কুলে এ ঘটনা ঘটে। স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সকালে সহকারী শিক্ষক অনিক রহমান স্কুলে প্রবেশ করে অফিস কক্ষের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি তাকে জানানো হলে তিনি দ্রুত অন্য শিক্ষকদের খবর দেন। অফিস কক্ষে প্রবেশ করে দেখা যায়, ভেতরের আসবাবপত্র এলোমেলো করে রাখা হয়েছে এবং আলমারি ভেঙে রাখা হয়েছে। তিনি আরও বলেন, আলমারিতে রাখা গুরুত্বপূর্ণ ফাইলপত্র, টাই ও ব্যাজ, খাতা-ডায়েরি বিক্রির টাকা এবং শিক্ষার্থীদের ভর্তিসংক্রান্ত নগদ অর্থসহ মোট ১ লাখ ২৭ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। প্রাথমিকভাবে এটি সাধারণ চুরি মনে হলেও বিষয়টি পরিকল্পিত চক্রান্তও হতে পারে বলে তার সন্দেহ। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। রূপগঞ্
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অফিস কক্ষের তালা ও আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ নগদ ১ লাখ ২৭ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় অবস্থিত ব্রাইট শিশু কানন হাইস্কুলে এ ঘটনা ঘটে।
স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সকালে সহকারী শিক্ষক অনিক রহমান স্কুলে প্রবেশ করে অফিস কক্ষের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি তাকে জানানো হলে তিনি দ্রুত অন্য শিক্ষকদের খবর দেন। অফিস কক্ষে প্রবেশ করে দেখা যায়, ভেতরের আসবাবপত্র এলোমেলো করে রাখা হয়েছে এবং আলমারি ভেঙে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আলমারিতে রাখা গুরুত্বপূর্ণ ফাইলপত্র, টাই ও ব্যাজ, খাতা-ডায়েরি বিক্রির টাকা এবং শিক্ষার্থীদের ভর্তিসংক্রান্ত নগদ অর্থসহ মোট ১ লাখ ২৭ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। প্রাথমিকভাবে এটি সাধারণ চুরি মনে হলেও বিষয়টি পরিকল্পিত চক্রান্তও হতে পারে বলে তার সন্দেহ।
এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাবজেল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?