রূপালী ব্যাংকের পরিচালক পদে যোগ দিলেন সাইফুল ইসলাম
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যোগ দিয়েছেন সাবেক ব্যাংকার সাইফুল ইসলাম। গত ২৭ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে তিন বছরের জন্য পরিচালক হিসেবে নিয়োগের সুপারিশ করে। পরে গত ১১ মে বাংলাদেশ ব্যাংক এ নিয়োগ অনুমোদন দেয়। রোববার (১৭ মে) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৮৭তম সভায় তিনি আনুষ্ঠানিকভাবে পরিচালক হিসেবে যোগদান করেন। এ সময় ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সভায় ব্যাংকের পরিচালক মো. আবু ইউসুফ মিয়া, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন, উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর, মো. হারুনুর রশীদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান উপস্থিত ছিলেন। সাইফুল ইসলাম এর আগে বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং খাতে রয়েছে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা। ইএআর/এমএমকে
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যোগ দিয়েছেন সাবেক ব্যাংকার সাইফুল ইসলাম।
গত ২৭ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে তিন বছরের জন্য পরিচালক হিসেবে নিয়োগের সুপারিশ করে। পরে গত ১১ মে বাংলাদেশ ব্যাংক এ নিয়োগ অনুমোদন দেয়।
রোববার (১৭ মে) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৮৭তম সভায় তিনি আনুষ্ঠানিকভাবে পরিচালক হিসেবে যোগদান করেন। এ সময় ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় ব্যাংকের পরিচালক মো. আবু ইউসুফ মিয়া, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন, উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর, মো. হারুনুর রশীদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম এর আগে বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং খাতে রয়েছে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা।
ইএআর/এমএমকে
What's Your Reaction?