রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো
উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে দলের বড় জয়ে অবদান রেখেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলা শেষে প্রেস কনফারেন্সে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করতে এড়িয়ে গিয়ে সরাসরি বলে দেন, ‘নেক্সট কোশ্চেন।’ মঙ্গলবার (২৩ জুন) রাতে নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া পেজে এ ঘটনার একটি এক্সক্লুসিভ ভিডিও শেয়ার করেছেন জনপ্রিয় ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ও ফুটবল দলবদল বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো। ফাব্রিজিও রোমানো এ ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘উজবেকিস্তানের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে লিওনেল মেসির পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো। উত্তর না দিয়ে সরাসরি এড়িয়ে গেলেন সিআরসেভেন।’ উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ ব্যবধানের বিশাল জয়ের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখানে টানা ৬টি বিশ্বকাপে গোল করার অনন্য বিশ্বরেকর্ড নিয়ে কথা বলার একপর্যায়ে একজন সাংবাদিক বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির চলতি বিশ্বকাপের পারফরম্যান্স ও তার রেকর্ডের প্রসঙ্গ টেনে আনেন। মেসির নাম শুনতেই রোনালদোর অভিব্যক্তিতে কিছ
উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে দলের বড় জয়ে অবদান রেখেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলা শেষে প্রেস কনফারেন্সে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করতে এড়িয়ে গিয়ে সরাসরি বলে দেন, ‘নেক্সট কোশ্চেন।’
মঙ্গলবার (২৩ জুন) রাতে নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া পেজে এ ঘটনার একটি এক্সক্লুসিভ ভিডিও শেয়ার করেছেন জনপ্রিয় ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ও ফুটবল দলবদল বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো।
ফাব্রিজিও রোমানো এ ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘উজবেকিস্তানের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে লিওনেল মেসির পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো। উত্তর না দিয়ে সরাসরি এড়িয়ে গেলেন সিআরসেভেন।’
উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ ব্যবধানের বিশাল জয়ের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখানে টানা ৬টি বিশ্বকাপে গোল করার অনন্য বিশ্বরেকর্ড নিয়ে কথা বলার একপর্যায়ে একজন সাংবাদিক বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির চলতি বিশ্বকাপের পারফরম্যান্স ও তার রেকর্ডের প্রসঙ্গ টেনে আনেন।
মেসির নাম শুনতেই রোনালদোর অভিব্যক্তিতে কিছুটা অসন্তোষ প্রকাশ পায়। সাংবাদিক প্রশ্ন শেষ করার আগেই সিআরসেভেন মাইক্রোফোন হাতে বেশ কঠোর এবং গম্ভীর গলায় বলেন, ‘নেক্সট কোশ্চেন প্লিজ।’ তার এই আচমকা প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন কক্ষে মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে।
What's Your Reaction?