‘রেকর্ড দামে’ আইভরি কোস্ট উইঙ্গারকে দলে ভেড়াল রিয়াল মাদ্রিদ
অবশেষে সব জল্পনাকল্পনার অবসান। ইয়ান দিওমান্দেকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। রেকর্ড ট্রান্সফারে আইভরি কোস্টের উইঙ্গারকে দলে নিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। অনেকদিন ধরেই আরবি লাইপজিগের সঙ্গে দর-কষাকষি চলছিল রিয়ালের। তবে সমঝোতায় আসতে পারছিল না উভয় পক্ষ। অবশেষে আজ হয়েছে। দিওমান্দের সঙ্গে ৭ বছরের চুক্তি হয়েছে। ২০৩৩ সারের জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যু হবে আইভরি কোস্টের উইঙ্গারের নতুন ঠিকানা। ট্রান্সফার ফি কত সেটা এখন পর্যন্ত জানায়নি রিয়াল। তবে স্প্যানিশ ও জার্মান সংবাদমাধ্যম জানিয়েছে, ১৪০ মিলিয়ন ইউরোয় চুক্তি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার কোটি ৪ লাখ টাকা। তাতে রেকর্ড গড়েছেন ১৯ বছর বয়সী উইঙ্গার। রিয়ালে ইতিহাসে সর্বোচ্চ ব্যয়বহুল দলবদলে নাম উঠেছে দিওমান্দের। আগের রেকর্ডটি ছিল জুড বেলিংহামের। জার্মানিরই আরেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ২০২৩ সালে ১৩৪ মিলিয়ন ইউরোয় রিয়ালে যোগ দিয়েছিলেন ইংল্যান্ডের মিডফিল্ডার। লাইপজিগের আগে স্প্যানিশ ক্লাব লেগানেসে ছিলেন দিওমান্দে। সে যাই হোক বুন্দেসলিগায় সর্বশেষ মৌসুমে লাইপজিগের হয়ে ১২ গোলের পাশাপাশি ৯টি অ্যাসিস্ট করেছেন তিনি। সব মিলিয়ে জার্মান ক্লাবের হ
অবশেষে সব জল্পনাকল্পনার অবসান। ইয়ান দিওমান্দেকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। রেকর্ড ট্রান্সফারে আইভরি কোস্টের উইঙ্গারকে দলে নিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। অনেকদিন ধরেই আরবি লাইপজিগের সঙ্গে দর-কষাকষি চলছিল রিয়ালের। তবে সমঝোতায় আসতে পারছিল না উভয় পক্ষ। অবশেষে আজ হয়েছে।
দিওমান্দের সঙ্গে ৭ বছরের চুক্তি হয়েছে। ২০৩৩ সারের জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যু হবে আইভরি কোস্টের উইঙ্গারের নতুন ঠিকানা। ট্রান্সফার ফি কত সেটা এখন পর্যন্ত জানায়নি রিয়াল। তবে স্প্যানিশ ও জার্মান সংবাদমাধ্যম জানিয়েছে, ১৪০ মিলিয়ন ইউরোয় চুক্তি হয়েছে।
বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার কোটি ৪ লাখ টাকা। তাতে রেকর্ড গড়েছেন ১৯ বছর বয়সী উইঙ্গার।
রিয়ালে ইতিহাসে সর্বোচ্চ ব্যয়বহুল দলবদলে নাম উঠেছে দিওমান্দের। আগের রেকর্ডটি ছিল জুড বেলিংহামের। জার্মানিরই আরেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ২০২৩ সালে ১৩৪ মিলিয়ন ইউরোয় রিয়ালে যোগ দিয়েছিলেন ইংল্যান্ডের মিডফিল্ডার।
লাইপজিগের আগে স্প্যানিশ ক্লাব লেগানেসে ছিলেন দিওমান্দে। সে যাই হোক বুন্দেসলিগায় সর্বশেষ মৌসুমে লাইপজিগের হয়ে ১২ গোলের পাশাপাশি ৯টি অ্যাসিস্ট করেছেন তিনি। সব মিলিয়ে জার্মান ক্লাবের হয়ে ১৩ গোল ও ১০ অ্যাসিস্ট করেন। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বুন্দেসলিগার সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। বিশ্বকাপে কোনো গোল করতে না পারলেও পারফরম্যান্সে দারুণ নজর কাড়েন এই উইঙ্গার।
What's Your Reaction?