রেলওয়ের মালামাল চুরি, বাড়ানো হচ্ছে গোয়েন্দা তৎপরতা
বাংলাদেশ রেলওয়ের ঢাকা-জয়দেবপুর সেকশন ও পদ্মা-ভাঙা সেকশনসহ বিভিন্ন স্টেশনে রেলওয়ের মালামাল চুরি হচ্ছে। এসব সেকশনসহ সব জায়গায় গোয়েন্দা তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ট্রেনের কোচের অভ্যন্তরে অপরাধ নিয়ন্ত্রণে রেলওয়ে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও বলা হয়েছে। সম্প্রতি রেলভবনে অনুষ্ঠিত মাসিক পরিচালন পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও পড়ুন রেলওয়ের মালামাল চুরি রোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর তাগিদ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে সভায় ২০২৫-২৬ অর্থবছরের আয়ের লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব অর্জনের সব বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। পশ্চিমাঞ্চলের ট্রেনসমূহ স্ট্যান্ডার্ড কম্পোজিশন অনুযায়ী পরিচালনার ব্যবস্থা গ্রহণ, স্ক্রাপ বাবদ রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে আহ্বানকৃত দরপত্রগুলো দ্রুত নিষ্পত্তি করা, স্ক্রাপ আর্নিং কমার যথাযথ কারণ রেলভবনে প্রেরণের সিদ্ধান্ত হয়। এছাড়া নবনির্মিত স্টেশনসমূহের দোকান বরাদ্দের লক্ষ্যে উন্মুক্ত দরপত্র আহ্বানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং নাজিরহাট লোকাল ট্রেন কমিউটার ট্রেনে উন্নীত করার
বাংলাদেশ রেলওয়ের ঢাকা-জয়দেবপুর সেকশন ও পদ্মা-ভাঙা সেকশনসহ বিভিন্ন স্টেশনে রেলওয়ের মালামাল চুরি হচ্ছে। এসব সেকশনসহ সব জায়গায় গোয়েন্দা তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ট্রেনের কোচের অভ্যন্তরে অপরাধ নিয়ন্ত্রণে রেলওয়ে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও বলা হয়েছে।
সম্প্রতি রেলভবনে অনুষ্ঠিত মাসিক পরিচালন পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে সভায় ২০২৫-২৬ অর্থবছরের আয়ের লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব অর্জনের সব বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। পশ্চিমাঞ্চলের ট্রেনসমূহ স্ট্যান্ডার্ড কম্পোজিশন অনুযায়ী পরিচালনার ব্যবস্থা গ্রহণ, স্ক্রাপ বাবদ রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে আহ্বানকৃত দরপত্রগুলো দ্রুত নিষ্পত্তি করা, স্ক্রাপ আর্নিং কমার যথাযথ কারণ রেলভবনে প্রেরণের সিদ্ধান্ত হয়।
এছাড়া নবনির্মিত স্টেশনসমূহের দোকান বরাদ্দের লক্ষ্যে উন্মুক্ত দরপত্র আহ্বানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং নাজিরহাট লোকাল ট্রেন কমিউটার ট্রেনে উন্নীত করার ব্যবস্থা গ্রহণের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনএস/ইএ
What's Your Reaction?
