রেললাইনে বিকল ট্রাক, স্থানীয়দের সতর্কতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্থানীয়দের সতকর্তায় বিকল হওয়া ট্রাক ও তার চালক বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পাগলা স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে পাগলা রেলস্টেশনের কাছে পাগলা-দেলপাড়া সড়কের রেললাইনের ওপর একটি ট্রাক বিকল হয়ে যায়। এসময় নারায়ণগঞ্জ থেকে একটি ট্রেন ঢাকার দিকে আসছিল। ততক্ষণে ট্রাকটি রেললাইন থেকে সরাতে সর্বোচ্চ চেষ্টা করেন স্থানীয়রা। এরই মধ্যে ট্রেন খুব কাছে চলে আসে। তখন স্থানীয়রা ট্রাকের সামনে দাঁড়িয়ে ট্রেনের দিকে লাল কাপড় উঁচু করে ধরে রাখেন। এতে ট্রেনচালক দূর থেকে দেখে কাছে এসে থামিয়ে দেন। এরপর প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ রেলফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, জানতে পেরেছি স্টেশন কাছে হওয়ায় ট্রেন থামিয়ে দিয়েছিলেন চালক। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি। স্থানীয়দের সহযোগিতায় রেললাইন থেকে ট্রাকটি দ্রুত সরিয়ে নেওয়া হয়। মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্থানীয়দের সতকর্তায় বিকল হওয়া ট্রাক ও তার চালক বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পাগলা স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে পাগলা রেলস্টেশনের কাছে পাগলা-দেলপাড়া সড়কের রেললাইনের ওপর একটি ট্রাক বিকল হয়ে যায়। এসময় নারায়ণগঞ্জ থেকে একটি ট্রেন ঢাকার দিকে আসছিল। ততক্ষণে ট্রাকটি রেললাইন থেকে সরাতে সর্বোচ্চ চেষ্টা করেন স্থানীয়রা। এরই মধ্যে ট্রেন খুব কাছে চলে আসে। তখন স্থানীয়রা ট্রাকের সামনে দাঁড়িয়ে ট্রেনের দিকে লাল কাপড় উঁচু করে ধরে রাখেন। এতে ট্রেনচালক দূর থেকে দেখে কাছে এসে থামিয়ে দেন। এরপর প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ রেলফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, জানতে পেরেছি স্টেশন কাছে হওয়ায় ট্রেন থামিয়ে দিয়েছিলেন চালক। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি। স্থানীয়দের সহযোগিতায় রেললাইন থেকে ট্রাকটি দ্রুত সরিয়ে নেওয়া হয়।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম
What's Your Reaction?