রোজারিওতে পারিবারিক ক্লাবের খেলা দেখতে গ্যালারিতে মেসি
বিশ্বকাপে রানার্সআপ হওয়ার হতাশা পেছনে ফেলে এবার পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। নিজ শহর রোজারিওতে বিশ্রাম কাটানোর ফাঁকে পরিবারের মালিকানাধীন ক্লাবের ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির হয়ে আবারও আলোচনায় এসেছেন আর্জেন্টাইন অধিনায়ক। শনিবার আর্জেন্টিনার চতুর্থ বিভাগের ম্যাচে লিওনেস দে রোজারিও ও সেন্ট্রাল কর্ডোবার লড়াই দেখতে মাঠে উপস্থিত হন মেসি। তবে তার উপস্থিতি দলের জন্য সৌভাগ্য বয়ে আনতে পারেনি। ২-০ গোলে হেরে মাঠ ছাড়ে লিওনেস দে রোজারিও। লিওনেস দে রোজারিও ক্লাবটির সভাপতি মেসির বড় ভাই মাতিয়াস মেসি। ২০১৫ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি মেসি পরিবারের ক্রীড়া উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে যাত্রা শুরু করে। পরিবারের এই উদ্যোগকে সমর্থন জানাতেই মাঠে হাজির হয়েছিলেন আটবারের ব্যালন ডি\'অরজয়ী এই তারকা। ম্যাচ চলাকালে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন তিনি। মেসির উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। মাঠের বাইরে ভিড় করেন অসংখ্য সমর্থক ও স্থানীয় বাসিন্দা। অনেকেই শুধু এক ঝলক মেসিকে দেখার আশায় স্টেডিয়ামের আশপাশে ভিড় জমিয়েছিলেন। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার
বিশ্বকাপে রানার্সআপ হওয়ার হতাশা পেছনে ফেলে এবার পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। নিজ শহর রোজারিওতে বিশ্রাম কাটানোর ফাঁকে পরিবারের মালিকানাধীন ক্লাবের ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির হয়ে আবারও আলোচনায় এসেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
শনিবার আর্জেন্টিনার চতুর্থ বিভাগের ম্যাচে লিওনেস দে রোজারিও ও সেন্ট্রাল কর্ডোবার লড়াই দেখতে মাঠে উপস্থিত হন মেসি। তবে তার উপস্থিতি দলের জন্য সৌভাগ্য বয়ে আনতে পারেনি। ২-০ গোলে হেরে মাঠ ছাড়ে লিওনেস দে রোজারিও।
লিওনেস দে রোজারিও ক্লাবটির সভাপতি মেসির বড় ভাই মাতিয়াস মেসি। ২০১৫ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি মেসি পরিবারের ক্রীড়া উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে যাত্রা শুরু করে।
পরিবারের এই উদ্যোগকে সমর্থন জানাতেই মাঠে হাজির হয়েছিলেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা। ম্যাচ চলাকালে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন তিনি।
মেসির উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। মাঠের বাইরে ভিড় করেন অসংখ্য সমর্থক ও স্থানীয় বাসিন্দা। অনেকেই শুধু এক ঝলক মেসিকে দেখার আশায় স্টেডিয়ামের আশপাশে ভিড় জমিয়েছিলেন।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। সেই ম্যাচের পর যুক্তরাষ্ট্রের মিয়ামিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে গত মঙ্গলবার সকালে নিজ শহর রোজারিওতে পৌঁছান মেসি। তার সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তাদের তিন সন্তান।
অন্যদিকে আর্জেন্টিনা দলের বাকি সদস্যদের একটি বড় অংশ রাজধানী বুয়েনস আয়ার্সে পৌঁছানোর পর সমর্থকদের সংবর্ধনা গ্রহণ করেন। দলটি এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খোলা বাসে করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রশিক্ষণ কেন্দ্রে যায়। সেখানে হাজারো সমর্থক রানার্সআপ দলকে অভ্যর্থনা জানান।
বিশ্রাম শেষে ফিরবেন মিয়ামিতে
বিশ্বকাপের ব্যস্ত সূচি শেষ করে আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন মেসি। রোজারিওতে কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর তিনি আবার যুক্তরাষ্ট্রে ফিরে ইন্টার মিয়ামির হয়ে ক্লাব ফুটবলে যোগ দেবেন।
বিশ্বকাপ জিততে না পারলেও পুরো টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন মেসি। ফাইনালে হারলেও তিনি আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে টুর্নামেন্ট শেষ করেন। এখন তার লক্ষ্য হবে ক্লাব ফুটবলে ইন্টার মিয়ামিকে নতুন সাফল্য এনে দেওয়া।
আইএইচএস/
What's Your Reaction?