রোজার মাস আমার কাছে সবসময়ই আলাদা অনুভূতির: নুসরাত ফারিয়া
ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সারা বছর শুটিং আর শোবিজ অঙ্গনের নানা কাজে ব্যস্ত সময় পার করলেও রমজান এলেই তার রুটিনে আসে পরিবর্তন। এ সময় নিজের কাজের চাপ কিছুটা কমিয়ে পরিবার এবং আত্মশুদ্ধির দিকেই বেশি মনোযোগ দেন এই অভিনেত্রী। রমজান মাস ফারিয়ার কাছে কেবল সংযমের নয়, বরং শৈশব ও কৈশোরের অনেক আবেগঘন স্মৃতিরও এক বিশেষ সময়। তারকা হওয়ার পরও পুরোনো দিনের সেই স্মৃতিগুলো তাকে বারবার নস্টালজিক করে তোলে। রমজান মাস কীভাবে কাটে—এমন প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়া বলেন, “রোজার মাস আমার কাছে সবসময়ই আলাদা অনুভূতির। রোজার সময় চেষ্টা করি পরিবারকে বেশি সময় দিতে। একসঙ্গে ইফতার করা, তারাবির নামাজ আদায়, রাতের আড্ডা, সেহরি—এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাকে আলাদা আনন্দ দেয়। ব্যস্ততার মাঝেও যতটুকু পারি পরিবারকে প্রাধান্য দিতে চেষ্টা করি।” পবিত্র এই মাসে আত্মিক প্রশান্তির পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটানোকেই নিজের সবচেয়ে বড় আনন্দ বলে মনে করেন এই নায়িকা। এদিকে কাজের ক্ষেত্রেও নতুন খবর রয়েছে ফারিয়ার। নতুন সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, বর্তমানে একাধিক প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে। ত
ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সারা বছর শুটিং আর শোবিজ অঙ্গনের নানা কাজে ব্যস্ত সময় পার করলেও রমজান এলেই তার রুটিনে আসে পরিবর্তন। এ সময় নিজের কাজের চাপ কিছুটা কমিয়ে পরিবার এবং আত্মশুদ্ধির দিকেই বেশি মনোযোগ দেন এই অভিনেত্রী।
রমজান মাস ফারিয়ার কাছে কেবল সংযমের নয়, বরং শৈশব ও কৈশোরের অনেক আবেগঘন স্মৃতিরও এক বিশেষ সময়। তারকা হওয়ার পরও পুরোনো দিনের সেই স্মৃতিগুলো তাকে বারবার নস্টালজিক করে তোলে। রমজান মাস কীভাবে কাটে—এমন প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়া বলেন, “রোজার মাস আমার কাছে সবসময়ই আলাদা অনুভূতির। রোজার সময় চেষ্টা করি পরিবারকে বেশি সময় দিতে। একসঙ্গে ইফতার করা, তারাবির নামাজ আদায়, রাতের আড্ডা, সেহরি—এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাকে আলাদা আনন্দ দেয়। ব্যস্ততার মাঝেও যতটুকু পারি পরিবারকে প্রাধান্য দিতে চেষ্টা করি।”
পবিত্র এই মাসে আত্মিক প্রশান্তির পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটানোকেই নিজের সবচেয়ে বড় আনন্দ বলে মনে করেন এই নায়িকা।
এদিকে কাজের ক্ষেত্রেও নতুন খবর রয়েছে ফারিয়ার। নতুন সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, বর্তমানে একাধিক প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে। তবে এখনই নির্দিষ্ট করে কিছু জানাতে নারাজ তিনি। ফারিয়া বলেন, “বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে কথা এগোচ্ছে, প্রাথমিক পর্যায়ের আলোচনা ও পরিকল্পনাও হচ্ছে। কিন্তু কোন কাজটি চূড়ান্ত হবে, কিংবা সবগুলোতেই যুক্ত থাকব কি না—তা এখনো নিশ্চিত না। তাই সময়ের আগে কোনো ঘোষণা দিতে রাজি নই।”
সব মিলিয়ে ব্যস্ত ক্যারিয়ারের ইঁদুরদৌড় থেকে কিছুটা বিরতি নিয়ে পবিত্র রমজানে পরিবার, ইবাদত ও আত্মিক শান্তির মাঝেই সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন নুসরাত ফারিয়া।
What's Your Reaction?