রোজায় যেসব পণ্য বিক্রি করবে টিসিবি
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি (ট্রাক সেল) করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ভর্তুকি মূল্যে স্মার্ট কার্ডধারী পরিবারের কাছে পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি রমজান মাসে ট্রাকসেলের মাধ্যমে ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে। এতে আরও বলা হয়, রোজায় টিসিবির নিয়মিত পণ্য তেল, ডাল ও চিনির পাশাপাশি ছোলা ও খেজুরও বিক্রি করা হবে। তবে ট্রাকসেলে পণ্য বিক্রির পরিমাণ ও মূল্য পরবর্তীতে জানানো হবে। জানা যায়, রমজান শুরুর আগের দিন থেকেই টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু হতে পারে।
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি (ট্রাক সেল) করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ভর্তুকি মূল্যে স্মার্ট কার্ডধারী পরিবারের কাছে পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি রমজান মাসে ট্রাকসেলের মাধ্যমে ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে।
এতে আরও বলা হয়, রোজায় টিসিবির নিয়মিত পণ্য তেল, ডাল ও চিনির পাশাপাশি ছোলা ও খেজুরও বিক্রি করা হবে। তবে ট্রাকসেলে পণ্য বিক্রির পরিমাণ ও মূল্য পরবর্তীতে জানানো হবে।
জানা যায়, রমজান শুরুর আগের দিন থেকেই টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু হতে পারে।
What's Your Reaction?