রোদে পোড়া ত্বকে যা যা করবেন না

তীব্র রোদে কিছুক্ষণ থাকলেই ত্বক লাল হয়ে যাওয়া, জ্বালা বা পোড়া অনুভূতি - এগুলো খুবই পরিচিত সমস্যা। কিন্তু অনেক সময় আমরা না বুঝেই এমন কিছু কাজ করে ফেলি, যা সানবার্ন হওয়া ত্বকের ক্ষতি আরও বাড়িয়ে দেয়। সানবার্ন হলে ত্বক তখন সংবেদনশীল ও ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে। এই সময় ভুল যত্ন নিলে দাগ, শুষ্কতা বা দীর্ঘমেয়াদি ক্ষতির ঝুঁকি বাড়তে পারে। তাই রোদে পোড়া ত্বকে কী করবেন, তার পাশাপাশি কী করবেন না - এটাও জানা জরুরি। রোদে পোড়া ত্বকে যেগুলো এড়িয়ে চলবেন - ১. গরম পানি দিয়ে ধোয়াঅনেকে ভাবেন গরম পানি ত্বক পরিষ্কার করবে। কিন্তু সানবার্ন হওয়া ত্বকে গরম পানি ব্যবহার করলে জ্বালা ও শুষ্কতা আরও বেড়ে যায়। ২. স্ক্রাব বা এক্সফোলিয়েশন করাত্বক পোড়া অবস্থায় থাকলে স্ক্রাব ব্যবহার করলে তা আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ত্বকের উপরের স্তর উঠে গিয়ে জ্বালা বাড়ে। ক্ষত তৈরি হতে পারে। এমনকি সংক্রমণের ঝুঁকিও তৈরি হতে পারে। ৩. বরফ সরাসরি লাগানোত্বক ঠান্ডা করতে অনেকে সরাসরি মুখে বরফ লাগান, যা রোদে পোড়া ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। এতে ত্বকে হঠাৎ শক লাগে এবং সমস্যা বাড়তে পারে। ৪. অ্যালকোহলযুক্ত প্রোডাক্ট ব্যবহারটোনার বা অন্যান্য স

রোদে পোড়া ত্বকে যা যা করবেন না

তীব্র রোদে কিছুক্ষণ থাকলেই ত্বক লাল হয়ে যাওয়া, জ্বালা বা পোড়া অনুভূতি - এগুলো খুবই পরিচিত সমস্যা। কিন্তু অনেক সময় আমরা না বুঝেই এমন কিছু কাজ করে ফেলি, যা সানবার্ন হওয়া ত্বকের ক্ষতি আরও বাড়িয়ে দেয়।

সানবার্ন হলে ত্বক তখন সংবেদনশীল ও ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে। এই সময় ভুল যত্ন নিলে দাগ, শুষ্কতা বা দীর্ঘমেয়াদি ক্ষতির ঝুঁকি বাড়তে পারে। তাই রোদে পোড়া ত্বকে কী করবেন, তার পাশাপাশি কী করবেন না - এটাও জানা জরুরি।

রোদে পোড়া ত্বকে যেগুলো এড়িয়ে চলবেন -

১. গরম পানি দিয়ে ধোয়া
অনেকে ভাবেন গরম পানি ত্বক পরিষ্কার করবে। কিন্তু সানবার্ন হওয়া ত্বকে গরম পানি ব্যবহার করলে জ্বালা ও শুষ্কতা আরও বেড়ে যায়।

রোদে পোড়া ত্বকে যা যা করবেন না

২. স্ক্রাব বা এক্সফোলিয়েশন করা
ত্বক পোড়া অবস্থায় থাকলে স্ক্রাব ব্যবহার করলে তা আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ত্বকের উপরের স্তর উঠে গিয়ে জ্বালা বাড়ে। ক্ষত তৈরি হতে পারে। এমনকি সংক্রমণের ঝুঁকিও তৈরি হতে পারে।

৩. বরফ সরাসরি লাগানো
ত্বক ঠান্ডা করতে অনেকে সরাসরি মুখে বরফ লাগান, যা রোদে পোড়া ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। এতে ত্বকে হঠাৎ শক লাগে এবং সমস্যা বাড়তে পারে।

৪. অ্যালকোহলযুক্ত প্রোডাক্ট ব্যবহার
টোনার বা অন্যান্য স্কিনকেয়ার পণ্যে থাকা অ্যালকোহল ত্বক আরও শুষ্ক করে দেয়। সানবার্নের সময় এগুলো ব্যবহার না করাই ভালো।

রোদে পোড়া ত্বকে যা যা করবেন না

৫. পিলিং বা শক্তিশালী ট্রিটমেন্ট
কেমিক্যাল পিল বা রেটিনলজাতীয় পণ্য ব্যবহার করলে ত্বকের ক্ষতি বাড়তে পারে। এই সময় ত্বককে রিকভার করার সুযোগ দেওয়া জরুরি।

৬. সুরক্ষা ছাড়া রোদে আবার বের হওয়া
ত্বক পোড়া অবস্থায় আবার সরাসরি রোদে গেলে ক্ষতি দ্বিগুণ হতে পারে। বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন, ছাতা, ক্যাপ - এসব সুরক্ষা ব্যবহার করতে হবে।

তাহলে কী করবেন?

ত্বক ঠান্ডা রাখতে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন এবং অ্যালোভেরা বা হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। প্রচুর পানি পান করুন, যাতে শরীর ভেতর থেকে হাইড্রেটেড থাকে।

মনে রাখবেন, সানবার্ন হলে ত্বককে সময় দিতে হয়। এই সময় ধৈর্য ধরে সঠিক যত্ন নিলে ত্বক দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

সূত্র: মায়ো ক্লিনিক, আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজি

এএমপি/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow