রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার (৫ জুন) বিকেলে তিনি উখিয়ার বালুখালী এলাকার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমদ জানান, বিকেলে কক্সবাজার থেকে উখিয়ার ৯ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সেখানে তিনি তুরস্কের সহায়তায় প্রতিষ্ঠিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। ‘পরে তিনি ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় ক্যাম্পে অবস্থিত তুরস্ক-নির্মিত ফিল্ড হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে হাসপাতালের সেবা ও পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।’ তিনি আরও জানান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। সফর উপলক্ষে অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল কার্যক্রম বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছিল। জাহাঙ্গীর আলম/এএইচ/এএসএম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

শুক্রবার (৫ জুন) বিকেলে তিনি উখিয়ার বালুখালী এলাকার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমদ জানান, বিকেলে কক্সবাজার থেকে উখিয়ার ৯ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সেখানে তিনি তুরস্কের সহায়তায় প্রতিষ্ঠিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন।

‘পরে তিনি ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় ক্যাম্পে অবস্থিত তুরস্ক-নির্মিত ফিল্ড হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে হাসপাতালের সেবা ও পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।’

তিনি আরও জানান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। সফর উপলক্ষে অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল কার্যক্রম বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছিল।

জাহাঙ্গীর আলম/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow