র্যাঞ্চো কি সত্যিই সোনম ওয়াংচুক? মুখ খুললেন আমির
বলিউডের বহুল আলোচিত ও জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ মুক্তির পর থেকেই একটি ধারণা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনেকেই বিশ্বাস করতেন, ছবির ফুনসুখ ওয়াংড়ু ওরফে ‘র্যাঞ্চো’ চরিত্রটি লাদাখের শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে। তবে দীর্ঘদিনের সেই প্রচলিত ধারণাকে এবার স্পষ্টভাবে ভুল বলে জানিয়ে দিলেন বলিউড সুপারস্টার আমির খান। সম্প্রতি ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ‘থ্রি ইডিয়টস’র বিশেষ প্রদর্শনীর পর আয়োজিত প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে মুখ খোলেন আমির। তিনি বলেন, ছবির চিত্রনাট্য লেখার সময় তিনি, পরিচালক রাজকুমার হিরানী কিংবা চিত্রনাট্যকার কেউই সোনম ওয়াংচুক সম্পর্কে জানতেন না। আমির বলেন, ‘অনেকের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে, ‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবনের ওপর ভিত্তি করে তৈরি। এটি একেবারেই সত্য নয়। ছবির চিত্রনাট্য যখন লেখা হচ্ছিল, তখন আমরা তার সম্পর্কে কিছুই জানতাম না। ব্যক্তিগতভাবেও আমি তাকে চিনতাম না।’ যদিও প্রচলিত ধারণাকে নাকচ করেছেন, তবু সোনম ওয়াংচুকের কাজের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন এই অভিনেতা। তিনি বলেন, ‘সোনম ওয়াংচুক যে কাজ করছেন, তা নিঃসন্
বলিউডের বহুল আলোচিত ও জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ মুক্তির পর থেকেই একটি ধারণা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনেকেই বিশ্বাস করতেন, ছবির ফুনসুখ ওয়াংড়ু ওরফে ‘র্যাঞ্চো’ চরিত্রটি লাদাখের শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে। তবে দীর্ঘদিনের সেই প্রচলিত ধারণাকে এবার স্পষ্টভাবে ভুল বলে জানিয়ে দিলেন বলিউড সুপারস্টার আমির খান।
সম্প্রতি ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ‘থ্রি ইডিয়টস’র বিশেষ প্রদর্শনীর পর আয়োজিত প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে মুখ খোলেন আমির। তিনি বলেন, ছবির চিত্রনাট্য লেখার সময় তিনি, পরিচালক রাজকুমার হিরানী কিংবা চিত্রনাট্যকার কেউই সোনম ওয়াংচুক সম্পর্কে জানতেন না।
আমির বলেন, ‘অনেকের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে, ‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবনের ওপর ভিত্তি করে তৈরি। এটি একেবারেই সত্য নয়। ছবির চিত্রনাট্য যখন লেখা হচ্ছিল, তখন আমরা তার সম্পর্কে কিছুই জানতাম না। ব্যক্তিগতভাবেও আমি তাকে চিনতাম না।’
যদিও প্রচলিত ধারণাকে নাকচ করেছেন, তবু সোনম ওয়াংচুকের কাজের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন এই অভিনেতা। তিনি বলেন, ‘সোনম ওয়াংচুক যে কাজ করছেন, তা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এখন অনশনে রয়েছেন। অনেকেই মনে করছেন, তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। আমারও মনে হয়, তার এখন অনশন শেষ করা উচিত।’
এ সময় ‘থ্রি ইডিয়টস’-এ চতুর রামলিঙ্গম চরিত্রে অভিনয় করা অভিনেতা ওমি বৈদ্যের সাম্প্রতিক একটি ভিডিও নিয়েও কথা বলেন আমির। ওই ভিডিওতে ওমি দাবি করেছিলেন, ফুনসুখ ওয়াংড়ু চরিত্রটি সোনম ওয়াংচুককে অবলম্বন করেই তৈরি। এরপর বিষয়টি নতুন করে আলোচনায় আসে এবং আমিরের প্রতিক্রিয়া জানতে চান অনেকেই।
ওমির সেই বক্তব্য প্রসঙ্গে আমির স্পষ্ট ভাষায় বলেন, ‘চতুর (ওমি বৈদ্য) ভিডিওতে যা বলেছেন, তা সঠিক নয়।’
তিনি আরও বলেন, ‘সোনম ওয়াংচুকের কাজের মূল্যায়নের জন্য তাকে কোনো সিনেমার চরিত্রের সঙ্গে যুক্ত করার প্রয়োজন নেই। তার নিজের কাজই তাকে সম্মান ও স্বীকৃতি এনে দেওয়ার জন্য যথেষ্ট।’
উল্লেখ্য, বর্তমানে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে রয়েছেন সোনম ওয়াংচুক। নিট ইউজি প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে তিনি এই কর্মসূচিতে অংশ নেন। প্রথমদিকে বিষয়টি সীমিত পরিসরে আলোচিত হলেও সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার অবনতির খবর সামনে আসায় বিষয়টি নিয়ে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত রাজকুমার হিরানী পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সফল চলচ্চিত্র। চেতন ভগতের উপন্যাস ফাইভ পয়েন্ট সামওয়ান অবলম্বনে নির্মিত এই ছবিতে আমির খানের অভিনীত ‘র্যাঞ্চো’ চরিত্রটি আজও দর্শকের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে আছে। তবে সেই চরিত্রের সঙ্গে সোনম ওয়াংচুকের সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে এবার স্পষ্ট অবস্থান জানালেন আমির খান।
এমএমএফ
What's Your Reaction?

