র্যালি ও লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতা কর্মসূচি
জাতীয় ইউরোলজি দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে সারা দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। “অধুনিক ইউরোলজি সেবা: সবার জন্য প্রাপ্যতা” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব ইউরোলজিকাল সার্জনস একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বি ব্লক থেকে শুরু হয়ে সি ব্লকে গিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বলেন, গত দুই দশকে বাংলাদেশে ইউরোলজি সেবার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বর্তমানে সরকারি ও বেসরকারি অনেক হাসপাতালে আধুনিক ইউরোলজি বিভাগ চালু রয়েছে। তিনি বলেন, দেশের ইউরোলজিস্টদের পেশাগত সংগঠন হিসেবে বাংলাদেশ ইউরোলজি সোসাইটি গবেষণা, প্রশিক্ষণ, আন্তর্জাতিক সহযোগিতা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতীয় ইউরোলজি দিবস জনগণের মধ্যে ইউরোলজিক্যাল রোগ সম্পর্কে সচেতনতা তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিস
জাতীয় ইউরোলজি দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে সারা দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। “অধুনিক ইউরোলজি সেবা: সবার জন্য প্রাপ্যতা” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব ইউরোলজিকাল সার্জনস একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বি ব্লক থেকে শুরু হয়ে সি ব্লকে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বলেন, গত দুই দশকে বাংলাদেশে ইউরোলজি সেবার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বর্তমানে সরকারি ও বেসরকারি অনেক হাসপাতালে আধুনিক ইউরোলজি বিভাগ চালু রয়েছে। তিনি বলেন, দেশের ইউরোলজিস্টদের পেশাগত সংগঠন হিসেবে বাংলাদেশ ইউরোলজি সোসাইটি গবেষণা, প্রশিক্ষণ, আন্তর্জাতিক সহযোগিতা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতীয় ইউরোলজি দিবস জনগণের মধ্যে ইউরোলজিক্যাল রোগ সম্পর্কে সচেতনতা তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে।
তিনি আরও বলেন, সবার জন্য ইউরোলজি সেবা নিশ্চিত করতে এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। দেশের বড় শহরকেন্দ্রিক ইউরোলজি সেবা গ্রামাঞ্চলে সমানভাবে পৌঁছায়নি। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞের অভাব, আধুনিক যন্ত্রপাতির সীমাবদ্ধতা এবং চিকিৎসার ব্যয় অনেক সময় সাধারণ মানুষের জন্য বাধা হয়ে দাঁড়ায়। এ ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষে বাংলাদেশ এসোসিয়েশন অব ইউরোলজিকাল সার্জনসের আহ্বায়ক অধ্যাপক ডা. শফিকুর রহমান ভোট অব থ্যাঙ্কস প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. আব্দুস সালাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএমইউর ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাঈদুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলীসহ বিভাগের অন্যান্য চিকিৎসক, পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি, রেসিডেন্ট, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা।
What's Your Reaction?