লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার করতে লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে আগত বিজিবি সদস্যরা ইতোমধ্যে মোবাইল টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান। বিজিবি সূত্র জানিয়েছে, জেলার চারটি সংসদীয় আসনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বিজিবি মাঠে কাজ করছে। তারা সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী এলাকায় স্থাপিত অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান করবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থানে রোবাস্ট পেট্রোলিং, অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা এবং ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হবে। ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত ক

লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার করতে লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে আগত বিজিবি সদস্যরা ইতোমধ্যে মোবাইল টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

বিজিবি সূত্র জানিয়েছে, জেলার চারটি সংসদীয় আসনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বিজিবি মাঠে কাজ করছে। তারা সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী এলাকায় স্থাপিত অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান করবে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থানে রোবাস্ট পেট্রোলিং, অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা এবং ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হবে।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই বিজিবির প্রধান লক্ষ্য। একইসঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow