লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনার যদি ন্যূনতম লজ্জা থাকত, ব্যক্তিত্ব থাকত, তাহলে ওই মুখ দেখানো তো দূরের কথা নিজে ভারতে গিয়ে আত্মহত্যা করতেন। শনিবার (১১ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে এনসিপির আয়োজিত জুলাই পদযাত্রায় এ কথা বলেন তিনি সারজিস বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের পতন হওয়ার পরে, পৃথিবীর হাজার হাজার বছরের ইতিহাসে কেউ কোনোদিন ফিরে আসে না। এই বাংলার ইতিহাসে সর্বশেষ লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল, তিনি কোনোদিন ফিরে আসেননি। বিগত ৮০০ বছরের ইতিহাসে শেখ হাসিনার মতো এভাবে আর কেউ কখনো পালিয়ে যায়নি। তার যদি ন্যূনতম লজ্জা থাকত, ব্যক্তিত্ব থাকত, তাহলে ওই মুখ দেখানো তো দূরের কথা নিজে ভারতে গিয়ে আত্মহত্যা করতেন। তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পূর্ব পর্যন্ত ২৩ বছরে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু স্বাধীনতার পর থেকে তিনি বাংলাদেশে আসার পর ৭২ থেকে ৭৫-এ যে মানুষটি হতে পারতো অসংবাদিত নেতা সেই মানুষটা ধীরে ধীরে স্বৈরাচারের বীজ বপন করা শুরু করল৷ বাংলাদেশে প্রথম স্বৈরাচারের বীজ ৭২-এর ১০ জ

লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনার যদি ন্যূনতম লজ্জা থাকত, ব্যক্তিত্ব থাকত, তাহলে ওই মুখ দেখানো তো দূরের কথা নিজে ভারতে গিয়ে আত্মহত্যা করতেন।

শনিবার (১১ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে এনসিপির আয়োজিত জুলাই পদযাত্রায় এ কথা বলেন তিনি

সারজিস বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের পতন হওয়ার পরে, পৃথিবীর হাজার হাজার বছরের ইতিহাসে কেউ কোনোদিন ফিরে আসে না। এই বাংলার ইতিহাসে সর্বশেষ লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল, তিনি কোনোদিন ফিরে আসেননি। বিগত ৮০০ বছরের ইতিহাসে শেখ হাসিনার মতো এভাবে আর কেউ কখনো পালিয়ে যায়নি। তার যদি ন্যূনতম লজ্জা থাকত, ব্যক্তিত্ব থাকত, তাহলে ওই মুখ দেখানো তো দূরের কথা নিজে ভারতে গিয়ে আত্মহত্যা করতেন।

তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পূর্ব পর্যন্ত ২৩ বছরে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু স্বাধীনতার পর থেকে তিনি বাংলাদেশে আসার পর ৭২ থেকে ৭৫-এ যে মানুষটি হতে পারতো অসংবাদিত নেতা সেই মানুষটা ধীরে ধীরে স্বৈরাচারের বীজ বপন করা শুরু করল৷ বাংলাদেশে প্রথম স্বৈরাচারের বীজ ৭২-এর ১০ জানুয়ারিতেই বপন করা হয়েছিল।

তিনি বলেন, ২৪ গণঅভ্যুত্থানের আগে বাংলাদেশের মিডিয়াগুলোকে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করে। কোন সংবাদ যাবে কোনটা যাবে না, কোনটা আওয়ামী লীগের পক্ষে সাফাই গাইবে, কোনটা একজন আলেমের ওপর অত্যাচারকে জঙ্গিবাদ হিসেবে দেখাবে সব শেখ হাসিনা ও তার পেটোয়া বাহিনী স্ক্রিপ্ট লিখে দিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow