লাইনআপে বদল, দেড় বছর পর মঞ্চে আসছে অর্থহীন

প্রায় দেড় বছর বিরতির পর আবারও মঞ্চে ফিরছে দেশের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন। আগামী ১০ জুলাই রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের (বিসিএসসিসি) ‘হল অব ফেম’-এ অনুষ্ঠিতব্য ‘ওভারলোড ফেস্টিভ্যাল’-এ পারফর্ম করবে ব্যান্ডটি। এই আয়োজনের মধ্য দিয়েই দীর্ঘদিন পর ভক্তদের সামনে হাজির হবেন ‘বেজবাবা’ সুমন ও তার দল। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনায় আয়োজিত এই বৃহৎ রক উৎসবে অর্থহীনের পাশাপাশি দেশের আরও কয়েকটি জনপ্রিয় ও প্রভাবশালী ব্যান্ড অংশ নেবে। উৎসবের লাইনআপে রয়েছে আর্টসেল, ব্ল্যাক, ক্রিপ্টিক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট। আয়োজকদের তথ্য অনুযায়ী, ১০ জুলাই দুপুর ২টায় শুরু হবে কনসার্ট, যা চলবে রাত ১১টা পর্যন্ত। ইতোমধ্যে ২৫ জুন থেকে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘গেট সেট রক’-এ টিকিট বিক্রি শুরু হয়েছে। মঞ্চে ফেরার আগে অর্থহীনের অভ্যন্তরীণ লাইনআপে এসেছে বেশ কিছু পরিবর্তন। গত মার্চে ব্যান্ডটির দীর্ঘদিনের ড্রামার মার্ক ডন এবং গিটারিস্ট এহতেশাম আলী মঈনের বিদায়ের খবর নিশ্চিত করা হয়। এরপর নতুনভাবে দল গোছানোর অংশ হিসেবে ব্যান্ডে ফিরে এসেছেন গুণী সংগীতশিল্পী শ

লাইনআপে বদল, দেড় বছর পর মঞ্চে আসছে অর্থহীন
প্রায় দেড় বছর বিরতির পর আবারও মঞ্চে ফিরছে দেশের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন। আগামী ১০ জুলাই রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের (বিসিএসসিসি) ‘হল অব ফেম’-এ অনুষ্ঠিতব্য ‘ওভারলোড ফেস্টিভ্যাল’-এ পারফর্ম করবে ব্যান্ডটি। এই আয়োজনের মধ্য দিয়েই দীর্ঘদিন পর ভক্তদের সামনে হাজির হবেন ‘বেজবাবা’ সুমন ও তার দল। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনায় আয়োজিত এই বৃহৎ রক উৎসবে অর্থহীনের পাশাপাশি দেশের আরও কয়েকটি জনপ্রিয় ও প্রভাবশালী ব্যান্ড অংশ নেবে। উৎসবের লাইনআপে রয়েছে আর্টসেল, ব্ল্যাক, ক্রিপ্টিক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট। আয়োজকদের তথ্য অনুযায়ী, ১০ জুলাই দুপুর ২টায় শুরু হবে কনসার্ট, যা চলবে রাত ১১টা পর্যন্ত। ইতোমধ্যে ২৫ জুন থেকে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘গেট সেট রক’-এ টিকিট বিক্রি শুরু হয়েছে। মঞ্চে ফেরার আগে অর্থহীনের অভ্যন্তরীণ লাইনআপে এসেছে বেশ কিছু পরিবর্তন। গত মার্চে ব্যান্ডটির দীর্ঘদিনের ড্রামার মার্ক ডন এবং গিটারিস্ট এহতেশাম আলী মঈনের বিদায়ের খবর নিশ্চিত করা হয়। এরপর নতুনভাবে দল গোছানোর অংশ হিসেবে ব্যান্ডে ফিরে এসেছেন গুণী সংগীতশিল্পী শিশির আহমেদ, যিনি গিটার ও কিবোর্ডের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া নতুন সদস্য হিসেবে কিবোর্ড ও গিটারে যুক্ত হয়েছেন আদনান আতিক। ড্রামসে অতিথি সদস্য হিসেবে থাকছেন ‘মেকানিক্স’ ব্যান্ডের শেখ এম রিয়াজ। নতুন এই লাইনআপ নিয়ে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’-এর মঞ্চেই প্রথমবারের মতো পারফর্ম করতে যাচ্ছে অর্থহীন। ফলে ব্যান্ডটির প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস ও প্রত্যাশা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow