লাঠিচার্জ-জলকামানের মধ্যেই রাজপথে ‘স্পাইডার-ম্যান’!

ভারতের ঝাড়খণ্ডে চলমান ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন ‘স্পাইডার-ম্যান’! প্রশ্নফাঁস এবং চাকরি পরীক্ষার ব্যাপক দুর্নীতির প্রতিবাদে উত্তাল রাঁচির রাজপথ। টানা ১৭ দিন ধরে চলা এই আন্দোলন সোমবার (১০৯ আগস্ট) আরও তীব্র আকার ধারণ করেছে। এদিন রাজধানী রাঁচিতে রাজ্য বিধানসভা ঘেরাও করতে গিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে। আরও পড়ুন ভারতে ছাত্র আন্দোলন / পুলিশের লাঠিচার্জ, রণক্ষেত্র রাঁচি আন্দোলন চলাকালে ‘স্পাইডার-ম্যান’-এর মুখোশ পরা এক বিক্ষোভকারী সবার নজর কাড়েন। সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই তিনি এই অভিনব রূপ ধারণ করেছেন। #WATCH | JPSC-JSSC aspirants\' protest in Ranchi (Jharkhand) | During \'Vidhan Sabha gherao\' march, a protester donning a Spiderman mask, says, \"I have come to Jharkhand because voices are falling on deaf ears of the State Govt...Your Govt doesn\'t want to hear us, doesn\'t want to… pic.twitter.com/3EuWxbyqPp — ANI (@ANI) August 10, 2026 ওই তরুণ গণমাধ্যমকে বলেন, ‘আমি ঝাড়খণ্ডে এসেছি কারণ রা

লাঠিচার্জ-জলকামানের মধ্যেই রাজপথে ‘স্পাইডার-ম্যান’!

ভারতের ঝাড়খণ্ডে চলমান ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন ‘স্পাইডার-ম্যান’! প্রশ্নফাঁস এবং চাকরি পরীক্ষার ব্যাপক দুর্নীতির প্রতিবাদে উত্তাল রাঁচির রাজপথ। টানা ১৭ দিন ধরে চলা এই আন্দোলন সোমবার (১০৯ আগস্ট) আরও তীব্র আকার ধারণ করেছে।

এদিন রাজধানী রাঁচিতে রাজ্য বিধানসভা ঘেরাও করতে গিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে।

আন্দোলন চলাকালে ‘স্পাইডার-ম্যান’-এর মুখোশ পরা এক বিক্ষোভকারী সবার নজর কাড়েন। সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই তিনি এই অভিনব রূপ ধারণ করেছেন।

ওই তরুণ গণমাধ্যমকে বলেন, ‘আমি ঝাড়খণ্ডে এসেছি কারণ রাজ্য সরকারের বধির কানে আমাদের কথা পৌঁছাচ্ছে না। আপনাদের সরকার আমাদের কথা শুনতে চায় না, এর প্রতিকারে কোনো পদক্ষেপও নিতে চায় না।’

তার এই ব্যতিক্রমী প্রতিবাদ মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow