লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম (২১) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মিনঝিরি (সাদাপাহাড়) এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েম (২১) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার বাড়ি এলাকার মো. সাইফুল্লাহ এর ছেলে। জানা যায়, সায়েম তার সঙ্গীয় আরো ৫ বন্ধু সহ আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সীতাকুণ্ড এলাকা থেকে লামার মাতামুহুরী নদীর পাশে মিনঝিরি হোয়াইট পিক স্টেশন নামে রিসোর্টে বেড়াতে আসে। রিসোর্টে চেক ইন করে দুপুর ১টায় তারা নদীতে গোসল করতে নামে। গোসলের সময় অসতর্কতাবশত সে গভীর জলে গেলে সেখানে পানিতে তলিয়ে যায়। রিসোর্টের লোকজন ও স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে লামা ফায়ার সার্ভিসকে খবর দেয়। লামা ফায়ার সার্ভিসের টিম দুপুর দেড়টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। হোয়াইট পিক স্টেশনের ম্যানাজার মো. আরাফাত বলেন, ৬ জনের গ্রুপটি ১২টায় আমাদের রিসোর্টে চেক ইন করে। আমরা নদীতে গভীর অংশে না যেতে লাল পতাকা দিয়েছি। পর্যটকদের না যেতে বলা হয়েছে। তারপরেও আনন্দে ছলে তারা ওখানে গিয়ে

লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম (২১) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মিনঝিরি (সাদাপাহাড়) এলাকায় এই ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েম (২১) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার বাড়ি এলাকার মো. সাইফুল্লাহ এর ছেলে।

জানা যায়, সায়েম তার সঙ্গীয় আরো ৫ বন্ধু সহ আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সীতাকুণ্ড এলাকা থেকে লামার মাতামুহুরী নদীর পাশে মিনঝিরি হোয়াইট পিক স্টেশন নামে রিসোর্টে বেড়াতে আসে। রিসোর্টে চেক ইন করে দুপুর ১টায় তারা নদীতে গোসল করতে নামে। গোসলের সময় অসতর্কতাবশত সে গভীর জলে গেলে সেখানে পানিতে তলিয়ে যায়। রিসোর্টের লোকজন ও স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে লামা ফায়ার সার্ভিসকে খবর দেয়। লামা ফায়ার সার্ভিসের টিম দুপুর দেড়টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

হোয়াইট পিক স্টেশনের ম্যানাজার মো. আরাফাত বলেন, ৬ জনের গ্রুপটি ১২টায় আমাদের রিসোর্টে চেক ইন করে। আমরা নদীতে গভীর অংশে না যেতে লাল পতাকা দিয়েছি। পর্যটকদের না যেতে বলা হয়েছে। তারপরেও আনন্দে ছলে তারা ওখানে গিয়ে গোসল করতে গেলে সায়েম পানিতে ডুবে যায়। আমরা উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই।

লামা ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মোঃ আব্দুল্লাহ বলেন, দেড়টা থেকে আমাদের টিম উদ্ধার অভিযান শুরু করে। এখনো (দুপুর ২টা ৩০ মিনিট) পর্যন্ত সায়েমকে খুঁজে পাওয়া যায়নি।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow