লায়ন্স ক্লাবের দ্বিতীয় ভাইস জেলা গভর্নর পদে প্রার্থী আমজাদ চৌধুরী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর ২০২৬-২৭ বর্ষের জন্য বাংলাদেশের জেলা ৩১৫ বি-৪ এর দ্বিতীয় ভাইস জেলা গভর্নর পদে প্রার্থী হয়েছেন লায়ন মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের লায়ন্স ভবনে লায়ন আমজাদ হোসেন চৌধুরীর পক্ষে তার ক্লাব বন্ধনের নেতারা মনোনয়ন দাখিল করেন। আগামী ১৪ ও ১৫ মে বার্ষিক কনভেনশনে ডেলিগেটরা প্রত্যক্ষ ভোটাধিকারের মাধ্যমে নতুন নেতা নির্বাচিত করবেন। মনোনয়ন কমিটির চেয়ারম্যান সাবেক জেলা গভর্নর লায়ন কবির উদ্দিন ভূঁইয়ার কাছে এ মনোনয়পত্র দাখিল করা হয়। এসময় বর্তমান জেলা গভর্নর লায়ন মোহাম্মদ মোসলেহ উদ্দিন অপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সদ্য সাবেক জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোহাম্মদ শহীদুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন মনোনয়ন কমিটির সদস্য লায়ন মাহবুবুল হক খান, লায়ন ডা. দেবাশীষ দত্ত, লায়ন গোলাম মহিউদদ্দিন বাবুল, হেলাল উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন সাবেক জেলা গভর্নর এবং সিনিয়র

লায়ন্স ক্লাবের দ্বিতীয় ভাইস জেলা গভর্নর পদে প্রার্থী আমজাদ চৌধুরী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর ২০২৬-২৭ বর্ষের জন্য বাংলাদেশের জেলা ৩১৫ বি-৪ এর দ্বিতীয় ভাইস জেলা গভর্নর পদে প্রার্থী হয়েছেন লায়ন মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের লায়ন্স ভবনে লায়ন আমজাদ হোসেন চৌধুরীর পক্ষে তার ক্লাব বন্ধনের নেতারা মনোনয়ন দাখিল করেন।

আগামী ১৪ ও ১৫ মে বার্ষিক কনভেনশনে ডেলিগেটরা প্রত্যক্ষ ভোটাধিকারের মাধ্যমে নতুন নেতা নির্বাচিত করবেন।

মনোনয়ন কমিটির চেয়ারম্যান সাবেক জেলা গভর্নর লায়ন কবির উদ্দিন ভূঁইয়ার কাছে এ মনোনয়পত্র দাখিল করা হয়। এসময় বর্তমান জেলা গভর্নর লায়ন মোহাম্মদ মোসলেহ উদ্দিন অপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সদ্য সাবেক জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোহাম্মদ শহীদুল্লাহ।

এছাড়া উপস্থিত ছিলেন মনোনয়ন কমিটির সদস্য লায়ন মাহবুবুল হক খান, লায়ন ডা. দেবাশীষ দত্ত, লায়ন গোলাম মহিউদদ্দিন বাবুল, হেলাল উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন সাবেক জেলা গভর্নর এবং সিনিয়র লায়ন নেতাসহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা।

এসময় তারা বলেন, অতীতের ন্যায় এবারও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জয়-পরাজয় মেনে পরাজিত প্রার্থী বিজয়ী প্রার্থীকে বরণ করার যে রীতি লায়ন্সে আছে অন্যদের জন্য তা অনুকরণীয়। এবারও যারা মনোনয়ন দাখিল করেছেন, সবাই যোগ্য এবং মেধাবী নেতা। ভোটাররা তাদের সুচিন্তিত ভোটের মাধ্যমে আগামী বছরের জন্য যোগ্য নেতা নির্বাচিত করবেন আশা প্রকাশ করেন তারা।

লায়ন আমজাদ হোসেন চৌধুরীর জন্য ভোট, দোয়া ও সমর্থন প্রত্যাশা করে বন্ধন নেতারা বলেন, জয়া-পরাজয় আল্লাহর হাতে। আমরা সব লায়নদের সুচিন্তিত রায় প্রত্যাশা করছি। আমরা জয়ী হলে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ।

জেএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow