লিটনের ফিফটি, ২৫০ ছাড়ানো লিড বাংলাদেশের

প্রথম ইনিংসে লড়াকু সেঞ্চুরির পর সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলে নিলেন লিটন কুমার দাস। তার সঙ্গে ফিফটির পথে আছেন মুশফিকুর রহিমও। মধ্যাহ্ন বিরতির পর মাঠে ফিরে আত্মবিশ্বাসের সঙ্গেই খেলছেন দুজন। পাকিস্তানের বোলারদের সামলে ৬৭ বলে টেস্ট ক্যারিয়ারের বিশতম অর্ধশতক আদায় করে নিয়েছেন লিটন। ইনিংসটি সাজিয়েছেন ৪টি চারে। লিটন অপরাজিত ৫৬ রানে। অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে গড়েছেন এখন পর্যন্ত অবিচ্ছিন্ন ৯৯ রানের জুটি। মুশফিক অপরাজিত আছেন ৪২ রানে। বাংলাদেশের বোর্ডে রান ৪ উইকেট ২১৪ এবং লিড ২৬০। দিনের শুরুতে ১৫ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খুররম শাহজাদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়লে হাল ধরেন লিটন-মুশফিক। প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৯৩ রান যোগ হয় স্বাগতিকদের বোর্ডে। এর আগে, এর আগে, দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের বোর্ডে রান ছিল ১১০ আর লিড ১৫৬। আইএন

লিটনের ফিফটি, ২৫০ ছাড়ানো লিড বাংলাদেশের

প্রথম ইনিংসে লড়াকু সেঞ্চুরির পর সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলে নিলেন লিটন কুমার দাস। তার সঙ্গে ফিফটির পথে আছেন মুশফিকুর রহিমও। মধ্যাহ্ন বিরতির পর মাঠে ফিরে আত্মবিশ্বাসের সঙ্গেই খেলছেন দুজন।

পাকিস্তানের বোলারদের সামলে ৬৭ বলে টেস্ট ক্যারিয়ারের বিশতম অর্ধশতক আদায় করে নিয়েছেন লিটন। ইনিংসটি সাজিয়েছেন ৪টি চারে। লিটন অপরাজিত ৫৬ রানে।

অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে গড়েছেন এখন পর্যন্ত অবিচ্ছিন্ন ৯৯ রানের জুটি। মুশফিক অপরাজিত আছেন ৪২ রানে। বাংলাদেশের বোর্ডে রান ৪ উইকেট ২১৪ এবং লিড ২৬০।

দিনের শুরুতে ১৫ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খুররম শাহজাদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়লে হাল ধরেন লিটন-মুশফিক। প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৯৩ রান যোগ হয় স্বাগতিকদের বোর্ডে।

এর আগে, এর আগে, দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের বোর্ডে রান ছিল ১১০ আর লিড ১৫৬।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow