লিড প্লাটিনাম সনদ অর্জন করায় পাহাড়তলী টেক্সটাইলসকে চউক চেয়ারম্যানের অভিনন্দন

পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আন্তর্জাতিক লিড প্ল্যাটিনাম সার্টিফিকেশন অর্জনকারী পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেডকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। রোববার (৯ আগস্ট) ইস্পাহানি কমপ্লেক্সের উত্তর পাহাড়তলীর পিএরটি ট্রেইনিং সেন্টারে আয়োজিত লিড প্ল্যাটিনাম সার্টিফিকেশন হ্যান্ডওভার সেরিমনিতে বিশেষ অতিথির বক্তব্যে এ অভিনন্দন জানান তিনি। যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল প্রদত্ত এ আন্তর্জাতিক সনদ অর্জনকে চট্টগ্রামে পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নের ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন চউক চেয়ারম্যান। ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, বৃষ্টির পানি সংরক্ষণ, গাছপালা ও প্রাকৃতিক পরিবেশ যতটা সম্ভব অক্ষুণ্ণ রেখে অবকাঠামো উন্নয়ন, সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার এবং সৌরশক্তিসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আধুনিক ও টেকসই শিল্পপ্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য হওয়া উচিত। পাহাড়তলী টেক্সটাইলস এ ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, উন্নয়ন ও শিল্পায়ন প্রয়োজন হলেও তা যেন প্রকৃতির ক্ষতির কারণ ন

লিড প্লাটিনাম সনদ অর্জন করায় পাহাড়তলী টেক্সটাইলসকে চউক চেয়ারম্যানের অভিনন্দন
পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আন্তর্জাতিক লিড প্ল্যাটিনাম সার্টিফিকেশন অর্জনকারী পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেডকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। রোববার (৯ আগস্ট) ইস্পাহানি কমপ্লেক্সের উত্তর পাহাড়তলীর পিএরটি ট্রেইনিং সেন্টারে আয়োজিত লিড প্ল্যাটিনাম সার্টিফিকেশন হ্যান্ডওভার সেরিমনিতে বিশেষ অতিথির বক্তব্যে এ অভিনন্দন জানান তিনি। যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল প্রদত্ত এ আন্তর্জাতিক সনদ অর্জনকে চট্টগ্রামে পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নের ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন চউক চেয়ারম্যান। ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, বৃষ্টির পানি সংরক্ষণ, গাছপালা ও প্রাকৃতিক পরিবেশ যতটা সম্ভব অক্ষুণ্ণ রেখে অবকাঠামো উন্নয়ন, সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার এবং সৌরশক্তিসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আধুনিক ও টেকসই শিল্পপ্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য হওয়া উচিত। পাহাড়তলী টেক্সটাইলস এ ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, উন্নয়ন ও শিল্পায়ন প্রয়োজন হলেও তা যেন প্রকৃতির ক্ষতির কারণ না হয়। গাছপালা সংরক্ষণ ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রেখে অবকাঠামো উন্নয়ন করতে হবে। শিল্পপ্রতিষ্ঠানগুলো এ দর্শন ধারণ করে এগিয়ে এলে শিল্পায়নের পাশাপাশি পরিবেশও সুরক্ষিত থাকবে। চউক চেয়ারম্যান বলেন, বৃষ্টির পানি সংরক্ষণ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যতের জন্য সম্পদ-সাশ্রয়ী ও টেকসই নগর গড়ে তুলতে সহায়তা করে। তাই নতুন শিল্প ও অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পরিবেশবান্ধব পরিকল্পনা ও প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দিতে হবে। বেলায়েত হোসেন বলেন, চট্টগ্রামের সব কারখানা ও শিল্পপ্রতিষ্ঠান পাহাড়তলী টেক্সটাইলসের মডেল অনুসরণ করলে শুধু পরিবেশ রক্ষা নয়, চট্টগ্রামকে একটি সবুজ, টেকসই ও পরিবেশবান্ধব শিল্পনগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এ ধরনের উদ্যোগ চট্টগ্রামকে বাংলাদেশের ‘ফুসফুস’ হিসেবে গড়ে তোলার প্রত্যাশাকেও আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে এ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান চউক চেয়ারম্যান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow