লিবিয়া সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র-ফ্রান্সের ২৫ বছরের তেল চুক্তি

ফ্রান্সের টোটাল এনার্জিস এবং যুক্তরাষ্ট্রের কনোকোফিলিপসের সঙ্গে ২৫ বছরের তেল উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে লিবিয়ার ত্রিপোলিভিত্তিক সরকার। এ চুক্তির মাধ্যমে দেশটির ওয়াহা ওয়েল কোম্পানির উৎপাদন প্রায় দ্বিগুণ করতে সাহায্য করবে বলে জানানো হয়েছে। বর্তমানে দৈনিক প্রায় ৩ লাখ ৫০ হাজার ব্যারেল তেল উৎপাদন করছে লিবিয়ার ওয়াহা ওয়েল কোম্পানি। নতুন চুক্তির মাধ্যমে লিবিয়ার তেলক্ষেত্রের জন্য ২ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ আসবে। এতে দৈনিক উৎপাদন ৮ লাখ ৫০ হাজার ব্যারেল পর্যন্ত বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চুক্তিতে চারটি নতুন তেলক্ষেত্র উন্নয়ন ও ১৯টি কনসেশন এলাকার অনুসন্ধান কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। ত্রিপোলি আশা করছে, আগামী ২৫ বছরে এই চুক্তি থেকে অন্তত ৩৭ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার রাজস্ব আসবে। লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দবেইবাহ বলেছেন, কনোকোফিলিপসের ও টোটাল এনার্জিস-এর সঙ্গে আমাদের অংশীদারিত্ব একটি মানসম্পন্ন এবং অনন্য সাফল্য, যা আন্তর্জাতিক ক্ষমতা সম্পন্ন পক্ষ গুলোর সঙ্গে আমাদের সম্পর্ককে শক্তিশালী করছে। এছাড়াও ত্রিপোলি সরকার শেভরন এবং মিশরের সঙ্গে পাওয়ার লজিস্টিকস, অনুসন্ধ

লিবিয়া সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র-ফ্রান্সের ২৫ বছরের তেল চুক্তি

ফ্রান্সের টোটাল এনার্জিস এবং যুক্তরাষ্ট্রের কনোকোফিলিপসের সঙ্গে ২৫ বছরের তেল উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে লিবিয়ার ত্রিপোলিভিত্তিক সরকার। এ চুক্তির মাধ্যমে দেশটির ওয়াহা ওয়েল কোম্পানির উৎপাদন প্রায় দ্বিগুণ করতে সাহায্য করবে বলে জানানো হয়েছে।

বর্তমানে দৈনিক প্রায় ৩ লাখ ৫০ হাজার ব্যারেল তেল উৎপাদন করছে লিবিয়ার ওয়াহা ওয়েল কোম্পানি। নতুন চুক্তির মাধ্যমে লিবিয়ার তেলক্ষেত্রের জন্য ২ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ আসবে।

এতে দৈনিক উৎপাদন ৮ লাখ ৫০ হাজার ব্যারেল পর্যন্ত বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চুক্তিতে চারটি নতুন তেলক্ষেত্র উন্নয়ন ও ১৯টি কনসেশন এলাকার অনুসন্ধান কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।

ত্রিপোলি আশা করছে, আগামী ২৫ বছরে এই চুক্তি থেকে অন্তত ৩৭ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার রাজস্ব আসবে। লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দবেইবাহ বলেছেন, কনোকোফিলিপসের ও টোটাল এনার্জিস-এর সঙ্গে আমাদের অংশীদারিত্ব একটি মানসম্পন্ন এবং অনন্য সাফল্য, যা আন্তর্জাতিক ক্ষমতা সম্পন্ন পক্ষ গুলোর সঙ্গে আমাদের সম্পর্ককে শক্তিশালী করছে।

এছাড়াও ত্রিপোলি সরকার শেভরন এবং মিশরের সঙ্গে পাওয়ার লজিস্টিকস, অনুসন্ধান ও উৎপাদনে সহযোগিতার চুক্তিও স্বাক্ষর করেছে।

চুক্তিগুলো রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব বহন করছে। এ চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক পাওয়ার কোম্পানি ও ফ্রান্স- যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে ত্রিপোলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করা হয়েছে। লিবিয়ার তেল খাতের এই নতুন বিনিয়োগগুলো আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতিতেও প্রভাব ফেলবে।

সূত্র:মিডল ইস্ট আই

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow