‘লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে’

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতিতে লেবানন ফ্রন্টকে অন্তর্ভুক্ত না করা হলে এই চুক্তি পুরোপুরি ভেস্তে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। খবর আল জাজিরার। হিজবুল্লাহর পার্লামেন্ট সদস্য ইব্রাহিম মুসাবি বলেন, এই চুক্তিতে হিজবুল্লাহ-ইসরায়েল ফ্রন্ট অন্তর্ভুক্ত রয়েছে। যদি ইসরায়েল এটি মেনে না চলে, তবে ইরানসহ পুরো অঞ্চল এর পাল্টা জবাব দেবে। এদিকে বুধবার (৮ এপ্রিল) সকালে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই এবং স্থল অভিযান অব্যাহত থাকবে। যুদ্ধবিরতি ইরানে কার্যকর হবে, লেবাননে নয়। বিবৃতিতে সতর্ক করে আইডিএফ জানায়, ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় আত্মরক্ষামূলক জবাব দিতে ইসরায়েলি সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে একের পর এক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এসব হামলায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। যদিও সংঘাতের শুরু থেকেই ইরান বারবার বল

‘লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে’
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতিতে লেবানন ফ্রন্টকে অন্তর্ভুক্ত না করা হলে এই চুক্তি পুরোপুরি ভেস্তে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। খবর আল জাজিরার। হিজবুল্লাহর পার্লামেন্ট সদস্য ইব্রাহিম মুসাবি বলেন, এই চুক্তিতে হিজবুল্লাহ-ইসরায়েল ফ্রন্ট অন্তর্ভুক্ত রয়েছে। যদি ইসরায়েল এটি মেনে না চলে, তবে ইরানসহ পুরো অঞ্চল এর পাল্টা জবাব দেবে। এদিকে বুধবার (৮ এপ্রিল) সকালে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই এবং স্থল অভিযান অব্যাহত থাকবে। যুদ্ধবিরতি ইরানে কার্যকর হবে, লেবাননে নয়। বিবৃতিতে সতর্ক করে আইডিএফ জানায়, ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় আত্মরক্ষামূলক জবাব দিতে ইসরায়েলি সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে একের পর এক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এসব হামলায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। যদিও সংঘাতের শুরু থেকেই ইরান বারবার বলে আসছে, যেকোনো চুক্তিতে লেবানন ফ্রন্টকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow