লেবাননের প্রেসিডেন্টকে ফোন করবেন নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন। আজ বৃহস্পতিবার তাদের কথা হবে। দুই নেতার মধ্যে আলোচনার বিষয়বস্তুও চূড়ান্ত। এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য গালিয়া গামলিয়েল। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, মন্ত্রী গালিয়া ইসরায়েলের আর্মি রেডিওকে ওই তথ্য দেন। তবে কিছু সংবাদমাধ্যম লেবাননের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, ইসরায়েলের সঙ্গে এমন কোনো যোগাযোগ বা আলোচনার বিষয়ে তারা কিছুই জানেন না। মন্ত্রী গালিয়া বলেন, এত বছরের সম্পূর্ণ বিচ্ছিন্নতার পর এ কথোপকথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করা যায়, এ পদক্ষেপ শেষপর্যন্ত ভালো কিছুর দিকে নিয়ে যাবে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে আলোচনার লক্ষ্যে সৌদি আরব সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার (১৫ এপ্রিল) জেদ্দায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা।

লেবাননের প্রেসিডেন্টকে ফোন করবেন নেতানিয়াহু
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন। আজ বৃহস্পতিবার তাদের কথা হবে। দুই নেতার মধ্যে আলোচনার বিষয়বস্তুও চূড়ান্ত। এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য গালিয়া গামলিয়েল। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, মন্ত্রী গালিয়া ইসরায়েলের আর্মি রেডিওকে ওই তথ্য দেন। তবে কিছু সংবাদমাধ্যম লেবাননের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, ইসরায়েলের সঙ্গে এমন কোনো যোগাযোগ বা আলোচনার বিষয়ে তারা কিছুই জানেন না। মন্ত্রী গালিয়া বলেন, এত বছরের সম্পূর্ণ বিচ্ছিন্নতার পর এ কথোপকথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করা যায়, এ পদক্ষেপ শেষপর্যন্ত ভালো কিছুর দিকে নিয়ে যাবে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে আলোচনার লক্ষ্যে সৌদি আরব সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার (১৫ এপ্রিল) জেদ্দায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। এ সময় পাকিস্তানে চলমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনাও গুরুত্ব পায়। প্রতিবেদন অনুযায়ী, আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন সৌদি যুবরাজ। তিনি এই প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের কূটনৈতিক প্রচেষ্টাকে তিনি স্বীকৃতি দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow