লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাল যুক্তরাজ্য
লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি বলেন, আমরা লেবাননে এই উত্তেজনার তীব্র নিন্দা জানাই। আমরা চাই ইসরায়েল-লেবানন সংঘাতকেও এই যুদ্ধবিরতির শর্তাবলীর আওতায় আনা হোক। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই যুদ্ধবিরতি টিকে থাকবে কি না জানতে চাইলে জন হেইলি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতিকে শক্তিশালী করতে যুক্তরাজ্য সাধ্যমতো চেষ্টা করবে। আমরা এই যুদ্ধবিরতিকে স্বাগত জানাই এবং আমরা চাই এটি কার্যকর থাকুক।
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে বড় আকারের ব্রিটিশ সামরিক বাহিনী মোতায়েন করা ব্রিটেনের জাতীয় স্বার্থের অনুকূলে নয় বলেও মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, মধ্যপ্রাচ্যের মতো যখন কোনো সংকট অত্যন্ত বিপজ্জনক ও ভয়াবহ রূপ নেয়, তখন অনেকেই প্রশ্ন তোলেন, কেন সেখানে যুক্তরাজ্যের সামরিক সম্পদ ও সব সদস্যদের মোতায়েন করা হচ্ছে না, আমি তাদের এই প্রশ্ন বুঝতে পারছি। কিন্তু এটি ব্রিটেনের জাতীয় স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কারণ সবচেয়ে বড় হুমকিগুলো প্রায়ই অদেখা এবং নিঃশব্
লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি বলেন, আমরা লেবাননে এই উত্তেজনার তীব্র নিন্দা জানাই। আমরা চাই ইসরায়েল-লেবানন সংঘাতকেও এই যুদ্ধবিরতির শর্তাবলীর আওতায় আনা হোক। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই যুদ্ধবিরতি টিকে থাকবে কি না জানতে চাইলে জন হেইলি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতিকে শক্তিশালী করতে যুক্তরাজ্য সাধ্যমতো চেষ্টা করবে। আমরা এই যুদ্ধবিরতিকে স্বাগত জানাই এবং আমরা চাই এটি কার্যকর থাকুক।
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে বড় আকারের ব্রিটিশ সামরিক বাহিনী মোতায়েন করা ব্রিটেনের জাতীয় স্বার্থের অনুকূলে নয় বলেও মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, মধ্যপ্রাচ্যের মতো যখন কোনো সংকট অত্যন্ত বিপজ্জনক ও ভয়াবহ রূপ নেয়, তখন অনেকেই প্রশ্ন তোলেন, কেন সেখানে যুক্তরাজ্যের সামরিক সম্পদ ও সব সদস্যদের মোতায়েন করা হচ্ছে না, আমি তাদের এই প্রশ্ন বুঝতে পারছি। কিন্তু এটি ব্রিটেনের জাতীয় স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কারণ সবচেয়ে বড় হুমকিগুলো প্রায়ই অদেখা এবং নিঃশব্দ হয়।