লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে জাতিসংঘের শান্তিরক্ষী নিহত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে এক জাতিসংঘের শান্তিরক্ষী নিহত হয়েছেন। নতুন করে শুরু হওয়া সংঘাতে এটিই প্রথম শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনা, যা আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউএনআইএফআইএল জানিয়েছে, দক্ষিণ লেবাননের একটি বিস্ফোরণে এই শান্তিরক্ষী নিহত হন। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত শান্তিরক্ষী ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একই ঘটনায় আরও তিনজন ইন্দোনেশীয় শান্তিরক্ষী আহত হয়েছেন। তবে হামলার উৎস এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে ইউএনআইএফআইএল। তারা বলেছে, ঘটনার সব দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় ইন্দোনেশিয়া তীব্র নিন্দা জানিয়ে বলেছে, শান্তিরক্ষীদের ওপর যেকোনো হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। একই সঙ্গে তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলারও নিন্দা জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এটি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। তিনি এ ঘটনার জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে জাতিসংঘ কর্মীদের নিরাপ

লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে জাতিসংঘের শান্তিরক্ষী নিহত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে এক জাতিসংঘের শান্তিরক্ষী নিহত হয়েছেন। নতুন করে শুরু হওয়া সংঘাতে এটিই প্রথম শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনা, যা আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউএনআইএফআইএল জানিয়েছে, দক্ষিণ লেবাননের একটি বিস্ফোরণে এই শান্তিরক্ষী নিহত হন। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহত শান্তিরক্ষী ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একই ঘটনায় আরও তিনজন ইন্দোনেশীয় শান্তিরক্ষী আহত হয়েছেন।

তবে হামলার উৎস এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে ইউএনআইএফআইএল। তারা বলেছে, ঘটনার সব দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনায় ইন্দোনেশিয়া তীব্র নিন্দা জানিয়ে বলেছে, শান্তিরক্ষীদের ওপর যেকোনো হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। একই সঙ্গে তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলারও নিন্দা জানিয়েছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এটি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। তিনি এ ঘটনার জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে জাতিসংঘ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করেছেন।

সূত্র: রয়টার্স

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow