লেবাননে ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানাল পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লেবাননে ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, এটি অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই যুদ্ধবিরতি সাহসী কূটনৈতিক প্রচেষ্টার ফল, যার নেতৃত্বে ছিলেন ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে শাহবাজের এক্স পোস্ট তুলে ধরা হয়। তাতে তিনি আরও বলেন, লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি জানান, মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধরনের কূটনৈতিক উদ্যোগে ইসলামাবাদ অংশ নিতে প্রস্তুত।
বর্তমানে শাহবাজ শরিফ আঞ্চলিক সফরে রয়েছেন। বৃহস্পতিবার তিনি কাতারে পৌঁছান। সেখানে তিনি দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন। এই সফরের অংশ হিসেবে তিনি আগে সৌদি আরব সফর করেন এবং পরবর্তীতে তুরস্কে বৈঠকের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে ইসলামাবাদ ইতোমধ্যে প্রথম দফা আলোচনার আয়োজন করেছে। খুব শিগগিরই দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।