লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী নিহতের ঘটনায় মিসরের নিন্দা

দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর একটি ঘাঁটিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মিসর। ওই হামলায় একজন সার্বিয়ান শান্তিরক্ষী নিহত এবং স্পেন ও এল সালভাদরের দুই শান্তিরক্ষী আহত হয়েছেন। ইসরায়েল-লেবানন সীমান্তে চলমান সহিংসতার মধ্যেই এ ঘটনা ঘটে। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে যেকোনো হামলাকে তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান  করে। বিবৃতিতে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়, যাতে তারা লেবাননের স্থিতিশীলতা রক্ষায় নিজেদের নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন। এছাড়া নিহত শান্তিরক্ষীর ঘটনায় সার্বিয়ার প্রতি সমবেদনা জানায় কায়রো। একইসঙ্গে দেশটি আহত দুই শান্তিরক্ষীর দ্রুত সুস্থতা কামনা করেছে। সূত্র : ডন

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী নিহতের ঘটনায় মিসরের নিন্দা

দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর একটি ঘাঁটিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মিসর। ওই হামলায় একজন সার্বিয়ান শান্তিরক্ষী নিহত এবং স্পেন ও এল সালভাদরের দুই শান্তিরক্ষী আহত হয়েছেন। ইসরায়েল-লেবানন সীমান্তে চলমান সহিংসতার মধ্যেই এ ঘটনা ঘটে।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে যেকোনো হামলাকে তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান  করে।

বিবৃতিতে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়, যাতে তারা লেবাননের স্থিতিশীলতা রক্ষায় নিজেদের নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন।

এছাড়া নিহত শান্তিরক্ষীর ঘটনায় সার্বিয়ার প্রতি সমবেদনা জানায় কায়রো। একইসঙ্গে দেশটি আহত দুই শান্তিরক্ষীর দ্রুত সুস্থতা কামনা করেছে।

সূত্র : ডন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow