লেবুর কেজি ২০০

পবিত্র মাহে রমজান শুরু হতে না হতেই অস্থির হয়ে উঠেছে নেত্রকোনার মোহনগঞ্জের কাঁচাবাজার। নিত্যপণ্যের দোকানে নেই মূল্য তালিকা, আকাশচুম্বী হয়ে উঠেছে দাম। আকাশছোঁয়া দামে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে রোজায় প্রয়োজনীয় পণ্য লেবু, খেজুর। মাত্র এক সপ্তাহের ব্যবধানে লেবুর দাম কয়েক গুণ বেড়ে এখন রীতিমতো বিলাসিতায় পরিণত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মোহনগঞ্জের পাথরঘাটা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, তিন আকারের ভিন্ন ধরনের লেবু বিক্রি হচ্ছে। এর মধ্যে ছোট আকারের এক হালি লেবু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। মাঝারি আকারের লেবু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায় ও বড় আকারের লেবু ১৩০ টাকা হালি এবং প্রতি কেজি লেবু ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা নিয়ে জনমনে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। অথচ কয়েকদিন আগেও লেবুর দাম ছিল বেশ সহনীয়। লেবুর এই লাগামহীন দামের কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির অনেক ক্রেতাকে এক হালি না কিনে দুই-একটি করে লেবু কিনতে দেখা গেছে। বড় আকারের একটি লেবু কিনতে হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। পাথরঘাটা বাজার থেকে লেবু কেনার পর ক্ষোভ প্রকাশ করে সালাম মিয়া নামের এক ক্রেতা বলেন, রোজা শুরু হতেই ১ কেজি লেবুর দা

লেবুর কেজি ২০০

পবিত্র মাহে রমজান শুরু হতে না হতেই অস্থির হয়ে উঠেছে নেত্রকোনার মোহনগঞ্জের কাঁচাবাজার। নিত্যপণ্যের দোকানে নেই মূল্য তালিকা, আকাশচুম্বী হয়ে উঠেছে দাম। আকাশছোঁয়া দামে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে রোজায় প্রয়োজনীয় পণ্য লেবু, খেজুর। মাত্র এক সপ্তাহের ব্যবধানে লেবুর দাম কয়েক গুণ বেড়ে এখন রীতিমতো বিলাসিতায় পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মোহনগঞ্জের পাথরঘাটা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, তিন আকারের ভিন্ন ধরনের লেবু বিক্রি হচ্ছে। এর মধ্যে ছোট আকারের এক হালি লেবু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। মাঝারি আকারের লেবু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায় ও বড় আকারের লেবু ১৩০ টাকা হালি এবং প্রতি কেজি লেবু ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা নিয়ে জনমনে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। অথচ কয়েকদিন আগেও লেবুর দাম ছিল বেশ সহনীয়।

লেবুর এই লাগামহীন দামের কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির অনেক ক্রেতাকে এক হালি না কিনে দুই-একটি করে লেবু কিনতে দেখা গেছে। বড় আকারের একটি লেবু কিনতে হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়।

পাথরঘাটা বাজার থেকে লেবু কেনার পর ক্ষোভ প্রকাশ করে সালাম মিয়া নামের এক ক্রেতা বলেন, রোজা শুরু হতেই ১ কেজি লেবুর দাম ২০০ টাকা হয়েছে। কয়েকদিন আগে নিম্নমানের যে খেজুর ১২০ টাকা কেজি কিনেছি সেই (RAMA GOLD/DATES) খেজুর এখন বিক্রি হচ্ছে ২৪০ টাকা। যেভাবে আকাশছোঁয়া দামে উঠেছে তাতে আমার মতো সাধারণ মানুষ যারা আছি তাদের পক্ষে লেবু, খেজুর খাওয়া খুবই কষ্ট সাধ্য ব্যপার। 

এদিকে খুচরা দোকান মালিকরা বলছেন, পাইকারি বাজারে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। বিপরীতে রোজা উপলক্ষে বাড়তি চাহিদা তৈরি হয়েছে। যার ফলে চাহিদার তুলনায় বাজারে পণ্যের পরিমাণ কম থাকায় দাম দ্রুত বাড়ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow