ল্যাবএইড ইনসুরটেক অ্যাপ চালু, বীমা সেবায় ডিজিটাল যুগের সূচনা
বাংলাদেশের বীমা খাতে প্রযুক্তিনির্ভর নতুন যুগের সূচনা করে ‘ল্যাবএইড ইনসুরটেক’ নামে দেশের প্রথম সমন্বিত ‘অল-ইন-ওয়ান’ ডিজিটাল বীমা প্ল্যাটফর্মের সফট লঞ্চ অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। এই উদ্যোগকে দেশের ইনসুরেন্স ইকোসিস্টেমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ডিজিটাল-ফার্স্ট এই প্ল্যাটফর্মটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ, ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক সহজ, সাশ্রয়ী ও প্রযুক্তি-সক্ষম বীমা সেবা এক প্ল্যাটফর্ম থেকেই গ্রহণ করতে পারেন। ব্যবহারকারীরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে সহজেই বীমা পলিসি কেনা, নবায়ন এবং ক্লেইম প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম বলেন, “আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের বীমা খাতকে আরও স্বচ্ছ, সহজলভ্য এবং প্রযুক্তিনির্ভর করে তোলা। ল্যাবএইড ইনসুরটেক অ্যাপ কেবল একটি সেবা প্ল্যাটফর্ম নয়, এটি মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার একটি স্মার্ট সমাধান।” তিনি আরও বলেন, ল্যাবএইড গ্রুপের স্বাস্থ্যসেবা খাতে দীর্ঘদিনের আস্থা ও অভিজ্ঞতাকে ভিত্তি করে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা মান
বাংলাদেশের বীমা খাতে প্রযুক্তিনির্ভর নতুন যুগের সূচনা করে ‘ল্যাবএইড ইনসুরটেক’ নামে দেশের প্রথম সমন্বিত ‘অল-ইন-ওয়ান’ ডিজিটাল বীমা প্ল্যাটফর্মের সফট লঞ্চ অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। এই উদ্যোগকে দেশের ইনসুরেন্স ইকোসিস্টেমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ডিজিটাল-ফার্স্ট এই প্ল্যাটফর্মটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ, ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক সহজ, সাশ্রয়ী ও প্রযুক্তি-সক্ষম বীমা সেবা এক প্ল্যাটফর্ম থেকেই গ্রহণ করতে পারেন। ব্যবহারকারীরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে সহজেই বীমা পলিসি কেনা, নবায়ন এবং ক্লেইম প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম বলেন, “আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের বীমা খাতকে আরও স্বচ্ছ, সহজলভ্য এবং প্রযুক্তিনির্ভর করে তোলা। ল্যাবএইড ইনসুরটেক অ্যাপ কেবল একটি সেবা প্ল্যাটফর্ম নয়, এটি মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার একটি স্মার্ট সমাধান।”
তিনি আরও বলেন, ল্যাবএইড গ্রুপের স্বাস্থ্যসেবা খাতে দীর্ঘদিনের আস্থা ও অভিজ্ঞতাকে ভিত্তি করে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা মানুষের জীবনের বিভিন্ন ঝুঁকি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে। ব্যক্তি, পরিবার, ক্ষুদ্র ব্যবসা ও কৃষিভিত্তিক উদ্যোক্তাদের জন্য প্রয়োজনভিত্তিক বীমা সেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
নতুন এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা হেলথ, লাইফ, মোটর/ভেহিকল, ট্রাভেল, পেট, ক্রপ, ডিভাইস ও প্রপার্টি/ওয়েলথ ইন্স্যুরেন্সসহ বিস্তৃত সেবা এক জায়গায় পাবেন। একই সঙ্গে এতে রয়েছে অনলাইন ক্লেইম সাবমিশন, দ্রুত ক্লেইম সেটেলমেন্ট, রিয়েল-টাইম ট্র্যাকিং, ই-কেওয়াইসি, ক্যাশলেস চিকিৎসা সুবিধা এবং ২৪/৭ ডাক্তার কনসালটেশনের সুবিধা।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, প্ল্যাটফর্মটিতে এআই-ভিত্তিক ই-কেওয়াইসি, ফ্রড ডিটেকশন, স্মার্ট আন্ডার রাইটিং এবং প্রোডাক্টিভ অ্যানালিটিক্স যুক্ত করা হয়েছে, যা গ্রাহকদের জন্য আরও নিরাপদ, দ্রুত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করবে। নির্দিষ্ট যোগ্য ক্লেইমের ক্ষেত্রে ১ থেকে ৩ কর্মদিবসের মধ্যেই নিষ্পত্তির সক্ষমতা এই প্ল্যাটফর্মকে বাজারে অনন্য অবস্থানে নিয়ে যাবে।
অনুষ্ঠানে ল্যাবএইড গ্রুপের ডিরেক্টর ডা. সুচরিতা আহমেদ, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ডিরেক্টর মাসতুরা ফারজানা মোহনা এবং ল্যাবএইড ইনসুরটেকের সিইও শরিফ মোহাম্মদ আবিদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মাইক্রোমাস্টার ইন্স্যুরেন্স বেলজিয়াম ও শান্তা লাইফ ইন্স্যুরেন্সসহ বীমা খাতের বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা এই উদ্যোগকে বাংলাদেশের বীমা খাতে প্রযুক্তিনির্ভর পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতে প্ল্যাটফর্মটিতে এমবেডেড ইন্স্যুরেন্স, ইউজেজ-ভিত্তিক ইন্স্যুরেন্স, মাইক্রো-ইন্স্যুরেন্স ও গ্রুপ ইন্স্যুরেন্স সেবা যুক্ত করা হবে, যাতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষও সহজে বীমা সুরক্ষার আওতায় আসতে পারেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ল্যাবএইড ইনসুরটেকের এই উদ্যোগ দেশের বীমা খাতকে আধুনিক, প্রযুক্তিনির্ভর কাঠামোয় রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং গ্রাহকদের মধ্যে বীমা বিষয়ে আস্থা ও সচেতনতা বাড়াবে।
What's Your Reaction?