শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। দেশটির উত্তরাঞ্চলে ৫ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  শুক্রবার (২৭ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, শুক্রবার সকালে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থল ছিল উত্তর-পশ্চিম কাশ্মীর অঞ্চলে গিলগিট থেকে প্রায় ৮৪ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১২ কিলোমিটার। এর ফলে গিলগিট, স্কার্দু, পাট্টান, বালাকোট এবং আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ডন জানিয়েছে, ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থান করার কারণে পাকিস্তানে প্রায়ই এ ধরনের কম্পন অনুভূত হয়। দেশটি টেকটোনিক প্লেটের তিনটি প্রধান প্লেট আরবীয়, ইউরেশীয় ও ভারতীয় প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ফলে এখানে একাধিক ফল্ট লাইনের কারণে ভূকম্পন নিয়মিত ঘটে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখোয়ায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর আগে একই মাসে ৪ দশমিক ৫ ও ৫ দশমিক ৯ ম

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। দেশটির উত্তরাঞ্চলে ৫ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 

শুক্রবার (২৭ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, শুক্রবার সকালে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থল ছিল উত্তর-পশ্চিম কাশ্মীর অঞ্চলে গিলগিট থেকে প্রায় ৮৪ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১২ কিলোমিটার।

এর ফলে গিলগিট, স্কার্দু, পাট্টান, বালাকোট এবং আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

ডন জানিয়েছে, ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থান করার কারণে পাকিস্তানে প্রায়ই এ ধরনের কম্পন অনুভূত হয়। দেশটি টেকটোনিক প্লেটের তিনটি প্রধান প্লেট আরবীয়, ইউরেশীয় ও ভারতীয় প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ফলে এখানে একাধিক ফল্ট লাইনের কারণে ভূকম্পন নিয়মিত ঘটে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখোয়ায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর আগে একই মাসে ৪ দশমিক ৫ ও ৫ দশমিক ৯ মাত্রার আরও দুটি ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow