শতাধিক নেতাকর্মী নিয়ে ছাত্রলীগ-যুবলীগের ইফতার মাহফিল

বগুড়ার আদমদীঘিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের একটি মৎস্য প্রজেক্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ আয়োজিত এই ইফতার মাহফিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কার্যক্রম নিষিদ্ধি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতার মাহফিলে উপজেলা ছাত্রলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক সাকিব এবং সান্তাহার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি শুভ বক্তব্য দেন। এ ছাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের উপস্থিতি এবং বক্তব্য দিতে দেখা যায়। আদমদীঘি থানার ওসি আতাউর রহমান বলেন, ‘বিষয়টি আগে থেকে জানা ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও

শতাধিক নেতাকর্মী নিয়ে ছাত্রলীগ-যুবলীগের ইফতার মাহফিল
বগুড়ার আদমদীঘিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের একটি মৎস্য প্রজেক্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ আয়োজিত এই ইফতার মাহফিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কার্যক্রম নিষিদ্ধি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতার মাহফিলে উপজেলা ছাত্রলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক সাকিব এবং সান্তাহার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি শুভ বক্তব্য দেন। এ ছাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের উপস্থিতি এবং বক্তব্য দিতে দেখা যায়। আদমদীঘি থানার ওসি আতাউর রহমান বলেন, ‘বিষয়টি আগে থেকে জানা ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পর আমরা জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow