শত্রু পরাজিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে : ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব সামরিক লক্ষ্যবস্তুতে ইরানি ক্ষেপণাস্ত্রের শক্তিশালী আঘাত হানা হয়েছে। শনিবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, শত্রুকে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।” তারা আরও দাবি করে, পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সম্পদ ও স্থাপনাকে ইরানের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে এসব দাবির বিষয়ে তাৎক্ষণিক স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া নতুন দফার ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশটির বিভিন্ন এলাকায় সতর্ক সাইরেন বেজে ওঠে। খবর আলজাজিরার। শনিবার দুপুরে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে দেশের একাধিক অঞ্চলে সাইরেন সক্রিয় করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিমান বাহিনী হুমকি প্রতিহত এবং প্রয়োজনীয় স্থানে পাল্টা আঘাত হানতে কাজ করছে। বিবৃতিতে আরও বলা হয়, প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সফল নয়। তাই সাধারণ মানুষকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জান

শত্রু পরাজিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে : ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব সামরিক লক্ষ্যবস্তুতে ইরানি ক্ষেপণাস্ত্রের শক্তিশালী আঘাত হানা হয়েছে।

শনিবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, শত্রুকে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।”

তারা আরও দাবি করে, পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সম্পদ ও স্থাপনাকে ইরানের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তবে এসব দাবির বিষয়ে তাৎক্ষণিক স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

এদিকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া নতুন দফার ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশটির বিভিন্ন এলাকায় সতর্ক সাইরেন বেজে ওঠে। খবর আলজাজিরার।

শনিবার দুপুরে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে দেশের একাধিক অঞ্চলে সাইরেন সক্রিয় করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিমান বাহিনী হুমকি প্রতিহত এবং প্রয়োজনীয় স্থানে পাল্টা আঘাত হানতে কাজ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সফল নয়। তাই সাধারণ মানুষকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। জনসাধারণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow