শনিবারেও অফিস করছেন সরকারি চাকরিজীবীরা

এবার ঈদে টানা সাত দিনের ছুটি শুরুর আগে শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন সরকারি চাকরিজীবীরা। অন্যান্য দিনের মতো এদিন সকাল ৯টা থেকে অফিস শুরু হয়েছে। অফিস চলবে বিকেল ৪টা পর্যন্ত। আসন্ন ঈদুল আজহায় আগামী ২৫ থেকে ৩১ মে (সোম থেকে রোববার) পর্যন্ত টানা সাত দিন ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ২৩ ও ২৪ মে (শনি ও রোববার) অফিস খোলা থাকবে। অর্থাৎ, একটি সাপ্তাহিক ছুটির দিনে (২৩ মে) অফিস করতে হচ্ছে সরকারি চাকরিজীবীদের। সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে দেখা গেছে, সকাল থেকেই অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা। সচিবালয়ে গাড়ি রাখার স্থানগুলো অন্যান্য দিনের মতোই গাড়িতে পূর্ণ রয়েছে। ১ ও ২ নম্বর ভবনের মাঝখানে দর্শনার্থী অভ্যর্থনা কক্ষে অন্যান্য দিনের মতোই দর্শনার্থীদের ভিড় রয়েছে। সরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও স্বাভাবিক নিয়মে শনিবার অফিস করছেন বলে জানা গেছে। আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। ২৮ মে ঈদুল আজহা ধরে আগে থেকেই ৬ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার। ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন

শনিবারেও অফিস করছেন সরকারি চাকরিজীবীরা

এবার ঈদে টানা সাত দিনের ছুটি শুরুর আগে শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন সরকারি চাকরিজীবীরা। অন্যান্য দিনের মতো এদিন সকাল ৯টা থেকে অফিস শুরু হয়েছে। অফিস চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আসন্ন ঈদুল আজহায় আগামী ২৫ থেকে ৩১ মে (সোম থেকে রোববার) পর্যন্ত টানা সাত দিন ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ২৩ ও ২৪ মে (শনি ও রোববার) অফিস খোলা থাকবে। অর্থাৎ, একটি সাপ্তাহিক ছুটির দিনে (২৩ মে) অফিস করতে হচ্ছে সরকারি চাকরিজীবীদের।

সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে দেখা গেছে, সকাল থেকেই অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা। সচিবালয়ে গাড়ি রাখার স্থানগুলো অন্যান্য দিনের মতোই গাড়িতে পূর্ণ রয়েছে। ১ ও ২ নম্বর ভবনের মাঝখানে দর্শনার্থী অভ্যর্থনা কক্ষে অন্যান্য দিনের মতোই দর্শনার্থীদের ভিড় রয়েছে। সরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও স্বাভাবিক নিয়মে শনিবার অফিস করছেন বলে জানা গেছে।

আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। ২৮ মে ঈদুল আজহা ধরে আগে থেকেই ৬ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার। ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি।

তবে, আগের অভিজ্ঞতার আলোকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত ৭ মে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ওইদিন মন্ত্রিসভা বৈঠকে ২৫ মে ছুটি ঘোষণা ও এর আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এরপর গত ২৪ মে সাতদিন ছুটি ও দুদিন অফিস খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ছুটি ঘোষণার প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত বন্ধ থাকবে এবং আগামী ২৩ ও ২৪ মে (শনি ও রোববার) অফিস খোলা থাকবে।

আরএমএম/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow