শপিংব্যাগে মিলল বিদেশি পিস্তল

ময়মনসিংহ নগরীতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় আলী হোসেন (২৮) নামে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাত ১০টায় নগরীর বলাশপুর হাক্কানীর মোড়ে মেজর মীর ইশতিয়াক আমিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। আটক আলী হোসেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা। র‌্যাব জানায়, চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি কারা হচ্ছিলো। এসময় পথচারীর ছদ্মবেশে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে আলী হোসেনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা শপিংব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। র‌্যাবের ধারণা, অস্ত্রটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। জব্দ হওয়া অস্ত্রসহ আটক ব্যক্তিকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। হোসাইন সুলভ/এএইচ/এএসএম

শপিংব্যাগে মিলল বিদেশি পিস্তল

ময়মনসিংহ নগরীতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় আলী হোসেন (২৮) নামে একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাত ১০টায় নগরীর বলাশপুর হাক্কানীর মোড়ে মেজর মীর ইশতিয়াক আমিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। আটক আলী হোসেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা।

র‌্যাব জানায়, চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি কারা হচ্ছিলো। এসময় পথচারীর ছদ্মবেশে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে আলী হোসেনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা শপিংব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। র‌্যাবের ধারণা, অস্ত্রটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

জব্দ হওয়া অস্ত্রসহ আটক ব্যক্তিকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

হোসাইন সুলভ/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow