শবে বরাতের রাতে জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে পরিবারের শ্রদ্ধা

পবিত্র শবে বরাতের রাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জিয়া উদ্যান এলাকায় অবস্থিত তাদের কবরে দোয়া ও ফাতেহা পাঠ করা হয়। জিয়া পরিবারের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, আরাফাত রহমান কোকোর সহধর্মিণী বেগম শর্মিলা রহমান সিঁথি, খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার এবং ভাগিনা অভিক ইস্কান্দারসহ জিয়া পরিবারের আরও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। কেএইচ/ইএ

শবে বরাতের রাতে জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে পরিবারের শ্রদ্ধা

পবিত্র শবে বরাতের রাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জিয়া উদ্যান এলাকায় অবস্থিত তাদের কবরে দোয়া ও ফাতেহা পাঠ করা হয়। জিয়া পরিবারের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, আরাফাত রহমান কোকোর সহধর্মিণী বেগম শর্মিলা রহমান সিঁথি, খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার এবং ভাগিনা অভিক ইস্কান্দারসহ জিয়া পরিবারের আরও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

কেএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow