শরীয়তপুরে খাল খননের উদ্যোগ, স্বপ্ন দেখছেন কৃষকরা
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে প্রায় ১৪ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন কাজ শুরু হবে। এ খবরে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। খাল খননের উদ্যোগে স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষকরা। প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প এবং ইজিপিপি কর্মসূচির আওতায় খাল খনন, পুনঃখনন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় নাগেরপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ১৪ কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কাজ সম্পন্ন করা হবে। যা দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করবেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এ অনুষ্ঠানে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম এবং শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরন উপস্থিত থাকবেন। নাগেরপাড়া ইউনিয়নের কৃষক আব্দুল মালেক বলেন, দীর্ঘদিন থেকে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে আমাদের জমিতে পানি জমে থাকে। এতে ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষ
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে প্রায় ১৪ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন কাজ শুরু হবে। এ খবরে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। খাল খননের উদ্যোগে স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষকরা।
প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প এবং ইজিপিপি কর্মসূচির আওতায় খাল খনন, পুনঃখনন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় নাগেরপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ১৪ কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কাজ সম্পন্ন করা হবে। যা দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করবেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এ অনুষ্ঠানে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম এবং শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরন উপস্থিত থাকবেন।
নাগেরপাড়া ইউনিয়নের কৃষক আব্দুল মালেক বলেন, দীর্ঘদিন থেকে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে আমাদের জমিতে পানি জমে থাকে। এতে ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়। খাল পুনঃখনন করা হলে জমির পানি দ্রুত নেমে যাবে এবং আমরা সময়মতো চাষাবাদ করতে পারব।
স্থানীয় কৃষক ইয়াছিন খাঁ বলেন, পানি নিষ্কাশনের সমস্যা থাকায় অনেক জমি বছরের পর বছর পতিত পড়ে থাকে। খালগুলো যদি ঠিকভাবে খনন করা হয়, তাহলে কৃষি উৎপাদন অনেক বাড়বে এবং কৃষকরা উপকৃত হবে।
কৃষক সুলতান বলেন, আমাদের এ অঞ্চলে পানি চলাচলের একমাত্র ভরসা ছিল খাল। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খালগুলো প্রায় বিলীন হয়ে গেছে। এখন খননের উদ্যোগ নেওয়ায় আমরা খুবই আশাবাদী।
স্থানীয় বাসিন্দা তাইফুর বলেন, বর্ষা এলেই বাড়ির আশপাশে পানি জমে থাকে। অনেক সময় চলাচল করা কঠিন হয়ে যায়। খাল খনন হলে পানি দ্রুত বের হয়ে যাবে এবং আমাদের দুর্ভোগ কমবে।
স্থানীয় ব্যবসায়ী তামিম বলেন, এই উদ্যোগ বাস্তবায়ন হলে শুধু কৃষক নয়, পুরো এলাকার মানুষ উপকৃত হবে। জলাবদ্ধতা কমবে, পরিবেশ ভালো থাকবে এবং এলাকার উন্নয়নও হবে।
আরেক বাসিন্দা নুর ইসলাম মাদবর বলেন, দীর্ঘদিন পর এমন উদ্যোগ নেওয়ায় আমরা খুশি। যদি সঠিকভাবে কাজ সম্পন্ন হয়, তাহলে নাগেরপাড়া ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসবে।
খাল খনন কর্মসূচির অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক তাহসিনা বেগম, পুলিশ সুপার রওনক জাহান, গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুশরাত আরা খানম, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের মতে, খাল খনন ও পুনঃখননের এ উদ্যোগ বাস্তবায়িত হলে নাগেরপাড়া ইউনিয়নের কৃষি খাতের উন্নয়ন ঘটবে, সেচ ব্যবস্থার উন্নতি হবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা কমে আসবে। ফলে গোসাইরহাট উপজেলার এই অঞ্চলের কৃষক ও সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।
What's Your Reaction?