শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৭ জুন) জেলা সদরের ধানুকা এলাকায় ঢাকা-শরীয়তপুর মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে হঠাৎ করে বেশকিছু নেতাকর্মী জড়ো হয়ে মহাসড়কে একটি মিছিল বের করেন। মিছিলটি ধানুকা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর। মিছিল থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে ‘অবৈধ ও অগণতান্ত্রিক’ উল্লেখ করে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনের কার্যক্রম চালুর পক্ষে বক্তব্য রাখেন। তবে মিছিল চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি তেমন দেখা যায়নি বলে জানান স্থানীয়রা। কর্মসূচি শেষে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন। এ বিষয়ে পালং মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. শাহ আলম বলেন, মিছিলটি আজকের নাকি আগের তা যাচাই করার জন্য আমরা সিসিটিভি ফুটেজ দেখছি। যাচাই-বাছাই শেষে দোষীদের বিরুদ্ধে আই

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৭ জুন) জেলা সদরের ধানুকা এলাকায় ঢাকা-শরীয়তপুর মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে হঠাৎ করে বেশকিছু নেতাকর্মী জড়ো হয়ে মহাসড়কে একটি মিছিল বের করেন। মিছিলটি ধানুকা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর।

মিছিল থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে ‘অবৈধ ও অগণতান্ত্রিক’ উল্লেখ করে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনের কার্যক্রম চালুর পক্ষে বক্তব্য রাখেন।

তবে মিছিল চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি তেমন দেখা যায়নি বলে জানান স্থানীয়রা। কর্মসূচি শেষে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন।

এ বিষয়ে পালং মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. শাহ আলম বলেন, মিছিলটি আজকের নাকি আগের তা যাচাই করার জন্য আমরা সিসিটিভি ফুটেজ দেখছি। যাচাই-বাছাই শেষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow