শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজধানীতে কর্মরত শরীয়তপুর সাংবাদিক সমিতির ঢাকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বাংলামোটরের একটি রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। এতে অংশ নেন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। সমিতির সভাপতি হাবিবুর রহমান পলাশের সভাপতিত্ব ও সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মামুন অনুষ্ঠান সঞ্চালনা করেন।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। এ ছাড়া আরও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. ফজলুল হক, ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুমিত আল রশীদসহ শরীয়তপুরের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।  এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সাঈদ আহমেদ আসলাম দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়তে সবার সহযোগিতা কামনা করেন।  শরীয়তপুরে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জানান বলেন, ‘বিভিন্নভাবে শরীয়তপুর পিছিয়ে আছে। তাই সবার সহযোগিতা নিয়ে আধুনিক শরীয়তপুর গড়ার অঙ্গীকার করেন তিনি। ইফতার ও দোয়া মাহফিলে এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফকরুল আলম খান কা

শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজধানীতে কর্মরত শরীয়তপুর সাংবাদিক সমিতির ঢাকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বাংলামোটরের একটি রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। এতে অংশ নেন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

সমিতির সভাপতি হাবিবুর রহমান পলাশের সভাপতিত্ব ও সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মামুন অনুষ্ঠান সঞ্চালনা করেন। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। এ ছাড়া আরও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. ফজলুল হক, ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুমিত আল রশীদসহ শরীয়তপুরের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। 

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সাঈদ আহমেদ আসলাম দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়তে সবার সহযোগিতা কামনা করেন। 

শরীয়তপুরে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জানান বলেন, ‘বিভিন্নভাবে শরীয়তপুর পিছিয়ে আছে। তাই সবার সহযোগিতা নিয়ে আধুনিক শরীয়তপুর গড়ার অঙ্গীকার করেন তিনি।

ইফতার ও দোয়া মাহফিলে এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফকরুল আলম খান কাঞ্চন, শরীয়তপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক মজিবুর রহমানসহ শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার সহসভাপতি, সাংগঠিক, অর্থ সম্পাদক, যুগ্ম সম্পাদক, প্রচার ও প্রকাশনা ও দপ্তর সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow